ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
রংপুর অঞ্চলের সার ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করলেন কৃষি সচিব
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 16 August, 2026, 5:18 PM

রংপুর অঞ্চলের সার ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করলেন কৃষি সচিব

রংপুর অঞ্চলের সার ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করলেন কৃষি সচিব

কৃষি মন্ত্রনালয়ের সচিব মো. সেলিম খান আজ রবিবার রংপুর অঞ্চলের সার ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও কৃষকদের সাথে মতবিনিময় করেন।  রংপুরের বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন  রংপুরের বিভাগীয় কমিশনার  মো: শহিদুল ইসলাম এনডিসি।  

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক  মো: আব্দুর রহিমসহ রংপুর বিভাগের সার ব্যবস্থাপনার সাথে জড়িত প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং কৃষি মন্ত্রনালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগন।

মতবিনিময় কালে কৃষি সচিব বলেন, দেশে বর্তমানে সারের কোনো সংকট নেই, এবং পর্যাপ্ত সার মজুদ রয়েছে। কৃষকদের উৎপাদন ব্যয় কমানো ও আয় বৃদ্ধির লক্ষে সরকার সারে ভতুর্কি এবং বিভিন্ন প্রনোদনা প্রদান করছে। এছাড়াও তিনি কৃষি ক্ষেত্রে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। 

তিনি কৃষকদের সুষম সার সঠিক মাত্রায় ব্যবহার করার পরামর্শ প্রদান করেন। পাশাপাশি অসাধু সার ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানান। এছাড়াও  কৃষি বিভাগের সকল কর্মকর্তা কর্মচারীদের আরো যত্নশীল হয়ে সঠিক ভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। 

পরবতীতে কৃষি সচিব মহোদয় রংপুরের তারাগঞ্জ উপজেলার ঘনিরামপুর গ্রামের কৃষক অহিদুল ইসলাম কর্তৃক তৈরিকৃত কমিউনিটি বেসড ভার্মিকম্পোষ্টের খামার  পরিদর্শন করেন।    এসময় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রান্তিক কৃষকদের  কৃষি  উদ্যোক্তা হিসেবে তৈরি করার জন্য বিশেষ নির্দেশনা প্রদান করেন ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status