ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
দুর্গাপুরে ডাক্তার কনফারেন্স অনুষ্ঠিত
ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর
প্রকাশ: Sunday, 16 August, 2026, 9:44 PM

দুর্গাপুরে ডাক্তার কনফারেন্স অনুষ্ঠিত

দুর্গাপুরে ডাক্তার কনফারেন্স অনুষ্ঠিত

নেত্রকোনার দুর্গাপুরে ডীপলেড ল্যাবরেটরিজ লিমিটেডের আয়োজনে ১১৫জন হোমিওপ্যাথি চিকিৎসকের অংশগ্রহণে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১৬ আগস্ট) সকালে কমরেড মণি সিংহ স্মৃতি যাদুঘর মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে দুর্গাপুরসহ আশপাশের বিভিন্ন এলাকার ১১৫ জন হোমিওপ্যাথি চিকিৎসক অংশগ্রহণ করেন।

সেমিনারে সভাপতিত্ব করেন ডীপলেড ল্যাবরেটরিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজার (সেলস) তৌহিদুর রহমান খান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শেখ মোহাম্মদ ছামী, এম.ফার্ম, সিনিয়র এঙ্িিকউটিভ, এসএমডি এবং ডাক্তার মোহাম্মদ রুহুল আমিন, বিএইচএমএস (ঢাবি), সিনিয়র এঙ্িিকউটিভ, এসএমডি। সেমিনারে বক্তারা হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি, ঔষধের ব্যবহার ও চিকিৎসার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি রোগ নির্ণয়, চিকিৎসা ব্যবস্থাপনা এবং হোমিওপ্যাথিক ঔষধের বিভিন্ন বিষয় নিয়ে চিকিৎসকদের গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসকদের পক্ষ থেকে স্থানীয় হোমিওপ্যাথি চিকিৎসক কামরুল ইসলাম বলেন, “এই সেমিনারের মাধ্যমে হোমিওপ্যাথি চিকিৎসাবিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ হয়েছে। এ ধরনের আয়োজন চিকিৎসকদের জ্ঞান ও অভিজ্ঞতা সমৃদ্ধ করার পাশাপাশি রোগীদের উন্নত চিকিৎসাসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status