|
রাব্বি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
|
![]() রাব্বি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন রোববার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে নগরীর মাসকান্দা এলাকায় পাসপোর্ট অফিসের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহত রাব্বির স্বজন, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশনেন। মানববন্ধনে বক্তারা বলেন, রুবেল হোসেন রাব্বি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে হত্যার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা। বক্তারা আরও বলেন, একটি হত্যাকাণ্ডের বিচার দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হলে মানুষের মধ্যে আইনের প্রতি আস্থা বাড়বে। রাব্বি হত্যার ঘটনায় কোনো আসামি যেন আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যেতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তাঁরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কৃষক দলের পদধারী নেতা হয়ে মহানগর মহিলা কলেজে একক আধিপত্য বিস্তার সহযোগী অধ্যাপক সেলিমের বিরুদ্ধে
আলফাডাঙ্গায় পানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি'র নির্বাচন স্থগিত ও কারণ দর্শানোর নোটিশ
মাদক ঠেকাতে দীঘিনালা পুলিশের সঙ্গে জনসম্পৃক্ততার আহ্বান
সাজেক বাঘাইহাট জোনের উদ্যোগে ওয়ার্কশপ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্টিত
