|
ভূরুঙ্গামারীতে মৎস্য পক্ষ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
|
![]() ভূরুঙ্গামারীতে মৎস্য পক্ষ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে রবিবার (১৬ আগস্ট) সকালে মৎস্য পক্ষ উপলক্ষে একটি র্যালী উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ পুকুরে ২৫ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫ কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশিকুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, উপজেলা জামায়াতের আমির আনোয়ার হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হামিদুল ইসলাম ও উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন । সভা শেষে মাছ চাষে সাফলতা অর্জনকারী মৎস্য চাষীদের পুরস্কার প্রদান করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কৃষক দলের পদধারী নেতা হয়ে মহানগর মহিলা কলেজে একক আধিপত্য বিস্তার সহযোগী অধ্যাপক সেলিমের বিরুদ্ধে
আলফাডাঙ্গায় পানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি'র নির্বাচন স্থগিত ও কারণ দর্শানোর নোটিশ
মাদক ঠেকাতে দীঘিনালা পুলিশের সঙ্গে জনসম্পৃক্ততার আহ্বান
সাজেক বাঘাইহাট জোনের উদ্যোগে ওয়ার্কশপ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্টিত
