ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
দৈনিক নতুন সময় সংবাদ প্রচারের পর অসহায় দুই পরিবার পেল নতুন ঘরের আশ্বাস ‎
মোঃ বাচ্চু, রাঙ্গাবালী
প্রকাশ: Sunday, 17 May, 2026, 12:07 PM

দৈনিক নতুন সময় সংবাদ প্রচারের পর অসহায় দুই পরিবার পেল নতুন ঘরের আশ্বাস ‎

দৈনিক নতুন সময় সংবাদ প্রচারের পর অসহায় দুই পরিবার পেল নতুন ঘরের আশ্বাস ‎

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামের অসহায় বৃদ্ধ সিদ্দিক হাওলাদার ও ফাতেমা বেগম দম্পতি অবশেষে নতুন ঘরের আশ্বাস পেয়েছেন। দৈনিক এদিন পত্রিকায় তাদের মানবেতর জীবনযাপনের তথ্য প্রকাশিত হওয়ার পর প্রশাসন ও জনপ্রতিনিধিদের নজরে আসে বিষয়টি।
‎গত ৮ এপ্রিল ২০২৬ দৈনিক নতুন সময় পত্রিকায় "অসহায় বৃদ্ধ দম্পতির মানবেতর জীবন” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে উঠে আসে, দীর্ঘদিন ধরে একটি জরাজীর্ণ ঘরে অমানবিক কষ্টে বসবাস করছিলেন সিদ্দিক-ফাতেমা দম্পতি। ছেঁড়া টিন ও পুরাতন কাপড় দিয়ে কোনো রকমে তৈরি করা ঘরটিতে ছিল না বিদ্যুৎ, নিরাপদ পানির ব্যবস্থা কিংবা ন্যূনতম নাগরিক সুবিধা। বৃষ্টি হলে ঘরের ভেতরে পানি পড়ে ভিজে যেত বিছানাপত্র, আর রোদের সময় অসহনীয় গরমে দুর্বিষহ হয়ে উঠত তাদের জীবন। ঝুঁকিপূর্ণ চাল ও আড়ার কারণে প্রতিনিয়ত আতঙ্ক নিয়ে দিন কাটাতে হতো বৃদ্ধ এই দম্পতিকে।
‎সংবাদটি প্রচারের পর মানবিক উদ্যোগে এগিয়ে আসেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন ও পটুয়াখালী জেলা প্রশাসক। তাদের নির্দেশনায় উপজেলা প্রশাসন এবং উপজেলা বিএনপির নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে অসহায় এই দম্পতির জন্য নতুন ঘর নির্মাণের আশ্বাস দেওয়া হয়।
‎এদিকে একই ইউনিয়নের ভুঁইয়ারহাওলা গ্রামের আরেক অসহায় পরিবার মিরাজ ও সুখি দম্পতির দুর্বিষহ জীবনযাপনের বিষয়টিও প্রশাসনের নজরে আসে। চরম দারিদ্র্যের মধ্যে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটাচ্ছিলেন তারাও। পরে সিদ্দিক-ফাতেমা দম্পতির পাশাপাশি মিরাজ-সুখি দম্পতিকেও নতুন ঘর নির্মাণসহ প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
‎রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আঃ রহমান ফরাজি বলেন, রাঙ্গাবালীর ছোটবাইশদিয়া ইউনিয়নে অসহায় দম্পতির সংবাদ প্রচারের পর বিষয়টি পটুয়াখালী-৪ আসনের মাননীয় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন মহোদয়ের নজরে আসে। তিনি মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন এবং অসহায় পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সহযোগিতার নির্দেশনা দিয়েছেন। মানবিক এই উদ্যোগ গ্রহণ করায় উপজেলা বিএনপির পক্ষ থেকে মাননীয় এমপি মহোদয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াতে আমরা সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবো।
‎এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুই পরিবারের মাঝে প্রাথমিকভাবে শুকনো খাবার বিতরণ করা হয়। 
‎ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল হাসান বলেন, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় এবং মাননীয় এমপি মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে অসহায় পরিবারগুলোর বর্তমান পরিস্থিতি বিবেচনা করে নতুন ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। খুব দ্রুতই আমরা তাদের বাসস্থানের জন্য ২ টি ঘর নির্মাণ করে দিবো।
‎নতুন ঘরের আশ্বাস পেয়ে আবেগাপ্লুত হয়ে সিদ্দিক-ফাতেমা এবং মিরাজ-সুখি দম্পতি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দীর্ঘদিন পর নতুন করে বেঁচে থাকার আশা দেখছেন তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status