ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬ ● ১৪ আশ্বিন ১৪৩৩
বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে লাশ হল নাঙ্গলকোটের কিশোর
ত্বোহা হাসান ভূইয়া স্বাধীন
প্রকাশ: Tuesday, 29 September, 2026, 7:46 PM

বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে লাশ হল নাঙ্গলকোটের কিশোর

বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে লাশ হল নাঙ্গলকোটের কিশোর

বন্ধুদের সাথে আড্ডায় মেতে চট্টগ্রাম ভ্রমণের আনন্দ নিমেষেই বিষাদে পরিণত হলো ১৪ বছরের কিশোর তানভীর হোসেনের জন্য। বাড়ি থেকে বের হওয়ার কয়েক ঘণ্টার মাথায় চট্টগ্রামের সীতাকুণ্ডের রেললাইনের পাশ থেকে পাওয়া গেল তার ক্ষতবিক্ষত লাশ। নিহত তানভীর কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের বেল্টা গ্রামের মাইন উদ্দিনের ছেলে। সে পেশায় একজন অটো-রিকশা চালক ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর (রবিবার) সকালে বন্ধুদের সাথে ঘুরতে চট্টগ্রামের উদ্দেশ্যে পথ ধরে তানভীর। তবে বিকেল গড়ালেও সে আর বাড়ি ফেরেনি। পরবর্তীতে একই দিন বিকেলে সীতাকুণ্ড এলাকায় রেললাইনের পাশে এক কিশোরের ক্ষতবিক্ষত নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে সীতাকুণ্ড রেলওয়ে (জিআরপি) থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

প্রাথমিক তদন্ত ও ময়নাতদন্তের প্রক্রিয়া শেষে জিআরপি থানা পুলিশ নিহতের পরিচয় শনাক্ত করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করে।

আজ (মঙ্গলবার) সকালে নিহতের লাশ নিজ গ্রাম নাঙ্গলকোটের বেল্টায় পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এক নজর দেখতে ভিড় জমান স্বজন ও স্থানীয় প্রতিবেশীরা। পরে জানাজা শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এক মাত্র উপার্জনক্ষম বা আদরের সন্তানকে হারিয়ে তানভীরের পরিবারে এখন চলছে শোকের মাতম।
সীতাকুণ্ড রেলওয়ে থানার পুলিশ জানায়, অসাবধানতাবশত রেললাইন পারাপার বা চলন্ত ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। বিষয়টির আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status