|
রাজশাহী’তে ফারাক্কা লং-মার্চের ৫০ বছর পূর্তি দিবসে নাটক জলযুদ্ধের সফল মঞ্চায়ন
মুস্তাক আহমেদ, রাজশাহী
|
![]() রাজশাহী’তে ফারাক্কা লং-মার্চের ৫০ বছর পূর্তি দিবসে নাটক জলযুদ্ধের সফল মঞ্চায়ন মাওলানা আবদুল হামিদ খান ভাসানী পরিচালিত ফারাক্কা লংমার্চের ৫০তম বর্ষপূর্তি অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। ১৬ মে ২০২৬ খ্রি : দিনব্যাপী আয়োজিত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবস টি উদযাপিত হয়েছে। রাজশাহী’র বড় কুঠি পদ্মাপার্কের মঞ্চে বিশাল গণজমায়েত ও আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভূমিজ নাট্যদলের নদী ও জল নিয়ে নির্মিত জনপ্রিয় নাটক “জলযুদ্ধ’র” সফল মঞ্চায়ন হয়। এর আগে সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে দিবসটি উপলক্ষে গঙ্গা’র পানি বন্টন নিয়ে বহুমাত্রিক অংশীজনের অংশগ্রহণে জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়। নাটক টি লিখেছেন ও নির্মাণ করেছেন সরকার হায়দার। এতে অভিনয় করেছেন সোহাগ সোহরাব ও রনি শিল। মিউজিক করেছেন : বাউল রইস উদ্দিন ও আনোয়ার হোসেন। নাটকটিতে সেট ডিজাইন করেছেন হাজ্জাজ তানিন। ব্যবস্থাপনা করেছেন : মুস্তাক আহমেদ, বদিউজ্জামান মিলন, ফাহিম আহমেদ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
