ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ এপ্রিল ২০২৬ ৭ বৈশাখ ১৪৩৩
৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ জামায়েতে ইসলামী প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা
কাবিরুল ইসলাম গোমস্তাপুর
প্রকাশ: Wednesday, 4 February, 2026, 4:55 PM

৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ জামায়েতে ইসলামী প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ জামায়েতে ইসলামী প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য কর্তৃক মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ডঃ মিজানুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা

 আজ (৪ ফেব্রুয়ারি) রোজ বুধবার বেলা ১১ঃ৩০ মিনিটের সময় গোমস্তাপুর উপজেলা রহনপুর কমিউনিটি সেন্টারে ইশতেহার ঘোষণা করা হয়। উক্ত ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ মিজানুর রহমান উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, ইয়াহিয়া খালেদ জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা, জনাব ইমামুল হুদা আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী গোমস্তাপুর উপজেলা শাখা, তরিকুল ইসলাম বকুল মজলিসে সূরা সদস্য চাঁপাইনবাবগঞ্জ জেলা, মারিফুল ইসলাম এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট ঢাকা, জনাব মনিরুজ্জামান ডাবলু আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী রহনপুর পৌরসভা শাখা, উক্ত অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন 11 দলীয় ঐক্য জোটের নেতৃবৃন্দ সহ সুধিবৃন্দ ও মিডিয়ার কর্মীবৃন্দ। ডক্টর মিজানুর রহমান ইজতেহার ১১ টি পয়েন্টে ৫৫ টি ইস্তেহার তুলে ধরেন।১. নিরাপত্তা ও স্বচ্ছতা ২. যোগাযোগ ব্যবস্থা। ৩. শিক্ষা ৪. উন্নয়ন ৫. চিকিৎসা ৬. কর্মসংস্থান ৭. নারীর অধিকার৮. কৃষি ৯. ধর্ম পালন ১০. ক্রীড়া১১. সুস্থ বিনোদন। আসনের প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা কে সমৃদ্ধ উন্নত নিরাপদ বাসস্থান হিসেবে গড়ে তোলা এবং সন্ত্রাসবাদ চাঁদাবাজি দখলদারী মাদকমুক্ত করা। নাচোল গোমস্তাপুর ভোলাহাট সব কাঁচা রাস্তা পাকা করা রহনপুর থেকে আন্ত নগর ট্রেন সার্ভিস চালু করা। সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ বান্ধব অবকাঠামো উন্নয়ন করা। ভোলাহাটকে পৌরসভায় উন্নতি করা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোর শয্যাসংখ্যা বৃদ্ধি করা আধুনিক যন্ত্রপাতি স্থাপন ও প্রশিক্ষিত জনবল বৃদ্ধির মাধ্যমে প্রয়োজনীয় অপারেশন সহ চিকিৎসার সুব্যবস্থা করা। পর্যাপ্ত এম্বুলেন্স এর ব্যবস্থা করা। শিক্ষিত বেকারদের দক্ষ করে গড়ে তোলে কর্মসংস্থান নিশ্চিত করা। গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মেধা বিকাশে সার্বিক সহযোগিতা করা। কর্মজীবী নারীদের কর্ম বন্ধব পরিবেশ নিশ্চিত করা জনবহুল এলাকা মার্কেট নারী বান্ধব সেনেটারি ব্যবস্থা বেস্ট ফিডিং কর্নার ও নামাজের স্থান গড়ে তোলা। কৃষি জমিতে সারসংকট নিরসন করা ও সারের সহজ প্রাপ্তি নিশ্চিত করা। হিন্দু বৌদ্ধ সাঁওতাল সহ সকল অমুসলিমদের ধর্ম পালনের পরিবেশ নির্বিঘ্ন করা। সব ধর্মের মানুষের মাঝে ধর্মীয় সম্প্রীতি রক্ষা নিশ্চিত করা। ৩ উপজেলায় স্টেডিয়াম নির্মাণ করা। রামদাস বিল কে পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলা। ঐতিহাসিক স্থানসমূহের সংরক্ষণ করা। বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করে সকলকে ধন্যবাদ জানিয়ে ও মিডিয়াকর্মীদের জন্য তিন থানা তিনটি প্রেসক্লাব করে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status