ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ এপ্রিল ২০২৬ ৭ বৈশাখ ১৪৩৩
নরসিংদীর সিভিল সার্জন কেক কেটে হাম-রুবেলার টিকাদান কার্যক্রম উদ্বোধন করলেন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 20 April, 2026, 6:53 PM

নরসিংদীর সিভিল সার্জন কেক কেটে হাম-রুবেলার টিকাদান কার্যক্রম উদ্বোধন করলেন

নরসিংদীর সিভিল সার্জন কেক কেটে হাম-রুবেলার টিকাদান কার্যক্রম উদ্বোধন করলেন

নরসিংদীতে শুরু হয়েছে হাম-রুবেলার টিকাদান কার্যক্রম। সোমবার (২০ এপ্রিল) সকালে নরসিংদীর সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে কেক কেটে এই কার্যক্রমের উদ্বোধন করনে নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া।

আগামী ১০ মে পর্যন্ত জেলার ১৭ শত ৩৬টি কেন্দ্রে ৩ লক্ষ ১০ হাজারের বেশি শিশুকে দেয়া হবে এই টিকা। বিগত ২৮দিনে কোন টিকা গ্রহণ করেনি এমন ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে এই টিকা গ্রহণের অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য বিভাগ নরসিংদীর সিভিল সার্জন ডা. বুলবুল কবিরের সভাপতিত্বে টিকাদান উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার।

এসময় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু কাউছার, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার জাফরিন তৃষাসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাম-রুবেলার টিকাদান কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেন অভিভাবকরা। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status