ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ এপ্রিল ২০২৬ ৭ বৈশাখ ১৪৩৩
বেলকুচিতে হাম-রুবেলা টিকাদান কার্যক্রমের উদ্বোধন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 20 April, 2026, 6:50 PM

বেলকুচিতে হাম-রুবেলা টিকাদান কার্যক্রমের উদ্বোধন

বেলকুচিতে হাম-রুবেলা টিকাদান কার্যক্রমের উদ্বোধন

সিরাজগঞ্জের বেলকুচিতে হাম-রুবেলা টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসফিয়া সাবেরিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।

এসময় বেলকুচি থানার অফিসার ইনচার্জ ইমাম জাফরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী ও সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।

উদ্বোধন শেষে টিকাদান কার্যক্রম শুরু করা হয়। সংশ্লিষ্টদের মতে, নির্ধারিত বয়সের শিশুদের এই কর্মসূচির আওতায় বিনামূল্যে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী তা অব্যাহত থাকবে।

এ সময় বক্তারা বলেন, এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে এলাকায় হাম ও রুবেলা প্রতিরোধে গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্ভব হবে এবং শিশুদের স্বাস্থ্য সুরক্ষা আরও জোরদার হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status