|
রাজধানীতে চিকিৎসককে কুপিয়ে জখম
নতুন সময় প্রতিবেদক
|
![]() রাজধানীতে চিকিৎসককে কুপিয়ে জখম ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার এম এম তানভীর আহমেদ জানান, কারা এবং কী উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে তদন্ত চলছে। প্রাথমিকভাবে জানা গেছে, হাসপাতালের পণ্য সরবরাহকারী এক ঠিকাদারের সঙ্গে বিল সংক্রান্ত বিরোধ তৈরি হয়েছিল। সেই বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। ঘটনার পর হাসপাতাল এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সহকর্মীরা। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
