ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ এপ্রিল ২০২৬ ৭ বৈশাখ ১৪৩৩
কুকুরকে সঙ্গী করে আন্ডারপাসে বসবাস বৃদ্ধা জেসমিনের, সহায়তার আবেদন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 20 April, 2026, 6:56 PM

কুকুরকে সঙ্গী করে আন্ডারপাসে বসবাস বৃদ্ধা জেসমিনের, সহায়তার আবেদন

কুকুরকে সঙ্গী করে আন্ডারপাসে বসবাস বৃদ্ধা জেসমিনের, সহায়তার আবেদন

মানবসভ্যতার এই আধুনিক যুগেও অসহায়ত্ব আর অবহেলার নির্মম বাস্তবতায় মানবেতর জীবনযাপন করছেন ষাটোর্ধ্ব এক বৃদ্ধা। গাজীপুরের গাছা থানার জাঝর এলাকায় ঢাকা এক্সপ্রেসওয়ের দ্বিতীয় হাইওয়ের একটি আন্ডারপাসের নিচে প্রায় দুই বছর ধরে বসবাস করছেন বৃদ্ধা জেসমিন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্যস্ত সড়কের নিচে আন্ডারপাসের এক কোণে অস্থায়ীভাবে আশ্রয় নিয়ে দিন কাটাচ্ছেন তিনি। পাশে কয়েকটি কুকুরই যেন তার একমাত্র সঙ্গী। স্থানীয়দের দেয়া সামান্য খাবারেই কোনো রকমে চলছে তার জীবন।

বৃদ্ধা জেসমিন জানান, বহু বছর আগে বিক্রমপুরের বাসিন্দা সেনা সদস্য শফিকুল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনে অন্যান্য পরিবারের মতোই স্বাভাবিকভাবে জীবন চলছিল। তবে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ভাইবোনদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। তার দাবি, সম্পত্তি দখলের উদ্দেশ্যে বহু বছর আগে তার স্বামী শফিকুল ইসলামকে হত্যা করা হয়।

স্বামীর মৃত্যুর পর একমাত্র ছেলে রফিকুল ইসলামের সঙ্গে বসবাস করছিলেন তিনি। ছেলেকে পড়াশোনা করিয়ে বিয়েও করান। কিন্তু পরে পুত্রবধূ ও ছেলের নির্যাতনের কারণে সেখানেও তার ঠাঁই হয়নি বলে অভিযোগ করেন তিনি।

বৃদ্ধা জেসমিন বলেন, “এখানেই থাকি। কেউ খেতে দিলে খাই, না দিলে না খেয়েই থাকি। ঈদের সময় দুই বোনের মধ্যে একজন এসে খোঁজ নেয়। বাকি সময় একাই থাকি।”

স্থানীয়রা জানান, প্রায় ছয় মাস থেকে এক বছর ধরে তারা ওই আন্ডারপাসের নিচে বৃদ্ধাকে মানবেতর জীবনযাপন করতে দেখছেন। তার একটি পায়ে সমস্যা থাকায় স্বাভাবিকভাবে চলাফেরা করতেও কষ্ট হয়।

স্থানীয় পথচারীরা বলেন, “মানুষ হিসেবে তার পাশে দাঁড়ানো দরকার। পরিবার-স্বজনদের পাশাপাশি প্রশাসনেরও তাকে সহযোগিতা করা উচিত।” অসহায় এই বৃদ্ধার মানবেতর জীবনযাপনের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status