ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
রাজধানীর মিরপুর ১৩ এর বাইশটেকী এলাকায় (ওয়ার্ড নং ৪) প্রায় দুই মাস ধরে ভয়াবহ পানির সংকট
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 19 April, 2026, 6:53 PM
সর্বশেষ আপডেট: Sunday, 19 April, 2026, 7:04 PM

রাজধানীর মিরপুর ১৩ এর বাইশটেকী এলাকায় (ওয়ার্ড নং ৪) প্রায় দুই মাস ধরে ভয়াবহ পানির সংকট

রাজধানীর মিরপুর ১৩ এর বাইশটেকী এলাকায় (ওয়ার্ড নং ৪) প্রায় দুই মাস ধরে ভয়াবহ পানির সংকট

রাজধানীর মিরপুর ১৩-এর পশ্চিম বাইশটেকী, ওয়ার্ড নং ৪ এলাকায় দীর্ঘদিন ধরে তীব্র পানি সংকট বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগ, প্রায় দুই মাস ধরে নিয়মিত পানির সরবরাহ বন্ধ রয়েছে, ফলে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ।

স্থানীয়রা জানান, এলাকায় থাকা পানির পাম্প থেকে কিছু প্রভাবশালী ব্যক্তি নিজেদের স্বার্থে একদিকে সংযোগ ঘুরিয়ে পানি সরবরাহ করছেন। অন্যদিকে, অধিকাংশ বাসিন্দা এক ফোঁটা পানিও পাচ্ছেন না। এতে করে পানির জন্য প্রতিদিন ভোর থেকে লাইনে দাঁড়াতে হচ্ছে, কেউ কেউ দূরবর্তী এলাকা থেকে পানি সংগ্রহ করে জীবনযাপন করছেন।

রাজধানীর মিরপুর ১৩ এর বাইশটেকী এলাকায় (ওয়ার্ড নং ৪) প্রায় দুই মাস ধরে ভয়াবহ পানির সংকট

রাজধানীর মিরপুর ১৩ এর বাইশটেকী এলাকায় (ওয়ার্ড নং ৪) প্রায় দুই মাস ধরে ভয়াবহ পানির সংকট

একজন ভুক্তভোগী বলেন, “পানির জন্য আমাদের প্রতিদিন যুদ্ধ করতে হচ্ছে। ছোট ছোট বাচ্চা আর বয়স্ক মানুষ নিয়ে খুব কষ্টে আছি। দুই মাস ধরে এই অবস্থা, কেউ দেখার নেই।”

এলাকাবাসীর দাবি, দ্রুত এই সমস্যার সমাধান না হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

বিশেষজ্ঞরা বলছেন, “পানির অপর নাম জীবন।” এই মৌলিক চাহিদা থেকে মানুষকে বঞ্চিত করা মানবিক সংকটের শামিল। এ বিষয়ে ঢাকা ওয়াসা-এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status