ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৫ বৈশাখ ১৪৩৩
দৌলতপুরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে আজ সমন্বিত অভিযান
কাউছার মিয়া, দৌলতপুর মানিকগঞ্জ
প্রকাশ: Saturday, 18 April, 2026, 2:22 PM

দৌলতপুরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে আজ সমন্বিত অভিযান

দৌলতপুরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে আজ সমন্বিত অভিযান

মানিকগঞ্জ দৌলতপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক সংগঠন রাইট টক বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখা,আল- ইনসাফ মানবিক ফাউন্ডেশন সংগঠন ও গ্রাম পুলিশের সহযোগিতায় এই কর্মসূচি পালিত হয়।

দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেন এর নেতৃত্বে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন রাইট টক বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখা ও আল- ইনসাফ মানবিক ফাউন্ডেশন সদস্যদের নিয়ে উপজেলা পরিষদ চত্বরে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান করেন ইউএনও নাহিয়ান নুরেন । এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহ বিভিন্ন পয়েন্টে এই পরিচ্ছন্নতা কর্মসূচি চালানো হয়।

অভিযানকালে ইউএনও নাহিয়ান নুরেন বলেন, ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে জনসচেতনতার বিকল্প নেই। নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখলে মশার প্রজনন রোধ করা সম্ভব হবে। এই পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status