|
ভূরুঙ্গামারীতে উপজেলা শিশু সুরক্ষা কমিটির সভা
এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:
|
![]() ভূরুঙ্গামারীতে উপজেলা শিশু সুরক্ষা কমিটির সভা রবিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও ‘স্পেস টু লিড’ প্রকল্পের উদ্যোগে, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও অপরাজেয়-বাংলাদেশের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন অপরাজেয়-বাংলাদেশের উপজেলা সমন্বয়কারী মোমেনা খাতুন। সভায় আরও বক্তব্য দেন ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জয়নাল আবেদীন, এনসিপির উপজেলা প্রধান সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরণ, অপরাজেয় বাংলাদেশ প্রজেক্ট কো-অর্ডিনেটর ওয়াহেদ নেওয়াজ, মনিটরিং অফিসার সনজিত কুমার দে, জয়মনিরহাট মহিউদ্দিন দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক, প্রধান শিক্ষক আমজাদ হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ এস খোকন, সাধারণ সম্পাদক এফ কে আশিক ও তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন বলেন, শিশুরা আমাদের ভবিষ্যৎ। তাদের সুরক্ষা নিশ্চিত করা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সমাজের প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। শিশুদের প্রতি যেকোনো ধরনের সহিংসতা ও অবহেলা প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বক্তারা বলেন, শিশু সুরক্ষায় পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ এবং শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হলে প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর তদারকি প্রয়োজন। তারা আরো বলেন, শিশুদের সুরক্ষা নিশ্চিতে স্থানীয় পর্যায়ে কার্যকর কমিটি গঠন ও নিয়মিত মনিটরিং জোরদার করতে হবে। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়াতে হবে। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, মহিলা ইউপি সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও চারজন ভলান্টিয়ার উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
