ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ২ মণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
প্রকাশ: Sunday, 19 April, 2026, 8:31 PM

ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ২ মণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ২ মণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে র‌্যাব। র‌্যাব-১৩, রংপুরের একটি বিশেষ আভিযানিক দল অভিযান চালিয়ে প্রায় ২ মণ (৭৬ কেজি) গাঁজাসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় র‌্যাব-১৩, রংপুরের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, সারাদেশে চলমান মাদকবিরোধী কঠোর অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর রাতে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলবাড়ী গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. আতিকুর রহমান নয়ন (৫০) নামে এক সন্দেহভাজন মাদক কারবারির বসতবাড়ি ঘিরে ফেলে র‌্যাব সদস্যরা।

পরবর্তীতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ঘরের খাটের নিচে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৭৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নয়ন উপজেলার পূর্ব ফুলমতি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে বলে জানা গেছে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সংগ্রহ, সংরক্ষণ ও বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য কয়েক লাখ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা স্থানীয় ও আশপাশের এলাকায় সরবরাহের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে এবং জব্দকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৩, রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র‌্যাব সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদক নির্মূলে কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

স্থানীয় সচেতন মহল বলছে, এ ধরনের অভিযানের ফলে এলাকায় মাদক ব্যবসায়ীদের মধ্যে ভীতি তৈরি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা করছেন, আইনশৃঙ্খলা বাহিনীর এমন ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদকের বিস্তার উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status