ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
নাঙ্গলকোট বাজার পরিচালনা কমিটির মতবিনিময় সভা
‎ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন
প্রকাশ: Sunday, 19 April, 2026, 8:40 PM

নাঙ্গলকোট বাজার পরিচালনা কমিটির মতবিনিময় সভা

নাঙ্গলকোট বাজার পরিচালনা কমিটির মতবিনিময় সভা

‎কুমিল্লার নাঙ্গলকোট বাজার পরিচালনা কমিটির মতবিনিময় সভা শনিবার রাতে নাঙ্গলকোট স্বর্ণপট্টি গলিতে অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট বাজার পরিচালনা কমিটি আহ্বায়ক আনোয়ার হোসেন নয়নের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১০ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া। ‎মতবিনিময় সভা শুরুতে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান বাজার ব্যবসায়ীবৃন্দ।
‎নাঙ্গলকোট বাজার পরিচালনা কমিটি সাবেক সাধারণ সম্পাদক আরিফুল আলম নোমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান, সহকারী কমিশনার ভূমি মিল্টন চাকমা, নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান।
‎মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সাবেক সভাপতি আলহাজ্ব নুরুল আমিন জসিম, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটি সহ সভাপতি আবু সায়েম আজাদ, নাঙ্গলকোট পৌরসভা সাবেক কমিশনার আনোয়ার হোসেন মুকুল, সাবেক কমিশনার আবু ইউসুফ মজুমদার, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আবু ইউনুস হাসান মানিক, নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক আহ্বায়ক ব্যবসায়ী মনিরুল ইসলাম মনির, সাবেক সদস্য সচিব কামরুজ্জামান টিটু, নাঙ্গলকোট বাজার পরিচালনা কমিটি সাবেক সভাপতি কাউছার আলম, পৌরসভা যুবদল সাবেক সদস্য সচিব এনায়েত উল্যা কামাল, নাঙ্গলকোট উপজেলা যুবদল নেতা ব্যবসায়ী সেলিম জাহাঙ্গীর মন্টু, নাঙ্গলকোট পৌরসভা বিএনপি নেতা মনিরুজ্জামান মানিক, ব্যবসায়ী মাছুম বিল্লাহ প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status