|
রাজারহাটে তেলের পাম্পে মোটরসাইকেলে আগুন
নতুন সময় প্রতিনিধি
|
![]() রাজারহাটে তেলের পাম্পে মোটরসাইকেলে আগুন সরেজমিনে গিয়ে জানা যায়, একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেলে তেল নেওয়ার সময় অসাবধানতাবশত সিগারেটের আগুন থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন মোটরসাইকেলটির বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে, এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। পরে উপস্থিত লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই মোটরসাইকেলটির বেশ কিছু অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে তেলের পাম্প এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ও সচেতনতার অভাব নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। বিশেষ করে তেলের পাম্পে ধূমপান থেকে বিরত থাকার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
