ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
আদমদীঘিতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মহিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 19 April, 2026, 8:14 PM

আদমদীঘিতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মহিত

আদমদীঘিতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মহিত

বগুড়ার আদমদীঘিতে ৭৫ লাখ ৪ হাজার ৮১৫ টাকা ব্যয়ে একটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন কাজ শুরু করা হয়েছে। আজ রোববার সকাল ১০টায় উপজেলার সান্তাহার ইউনিয়নের কায়েতপাড়া রেলগেট ঘুমটি থেকে গ্রামটির প্রায় মসজিদ পর্যন্ত ৬৩০ মিটার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে রাজশাহী বিভাগ (সিরাজগঞ্জ জেলা ব্যতীত) গ্রামীণ অবকাঠামো প্রকল্পের আওতায় দুইটি প্যাকেজে মেসার্স ব্লু হুইল কন্সট্রাকশন ও মেসার্স আশা মেটালস নামের দুটি ঠিকাদারী প্রতিষ্ঠান সড়কটির উন্নয়ন কাজ করছেন। 

উদ্বোধন ঘোষনাকালে উপস্থিত ছিলেন- সান্তাহার পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু, জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, সান্তাহার ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দীন, উপজেলা বিএনপির সহ সভাপতি কামরুল হাসান মধু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এসএম জুয়েল রানা, সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি এইচ এম মুক্তা, শ্রমিকদল নেতা মাসুদ রানা, যুবদল নেতা রুহুল ইসলাম রাজু, সাংবাদিক জিললুর রহমান ও শফির উদ্দীন প্রমূখ। 

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষেরা সড়কটির উন্নয়নের দাবি জানিয়ে আসছিলেন। প্রায় ৭৫ লাখ ৪ হাজার ৮১৫ টাকা ব্যয়ে এই সড়কটি নির্মান করা হবে। সড়কটি উন্নয়ন হলে গ্রামের মানুষের যাতায়াত সহজ হবে। সেইসাথে ব্যবসা-ব্যণিজ্যের দ্রুত প্রসার ঘটবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status