ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ এপ্রিল ২০২৬ ৭ বৈশাখ ১৪৩৩
দীঘিনালায় শুরু হাম-রুবেলা প্রতিরোধ ঠিকাদান কর্মসূচি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 20 April, 2026, 7:03 PM

দীঘিনালায় শুরু হাম-রুবেলা প্রতিরোধ ঠিকাদান কর্মসূচি

দীঘিনালায় শুরু হাম-রুবেলা প্রতিরোধ ঠিকাদান কর্মসূচি

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় হাম ও রুবেলা প্রতিরোধে গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উদ্বোধনের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানজিল পারভেজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তনয় তালুকদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী ও স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে পর্যায়ক্রমে টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রথম দিনে তিনটি ইউনিয়নে কার্যক্রম শুরু হয়েছে। টিকাদান কার্যক্রম নির্বিঘ্ন করতে একটি স্থায়ী কেন্দ্রের পাশাপাশি ১২০টি অস্থায়ী কেন্দ্র চালু করা হয়েছে।

এই ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী ১১ হাজার ২৮৫ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রথম পর্যায়ে কমিউনিটি পর্যায়ে টিকাদান সম্পন্ন করা হবে, এরপর শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে বাকি শিশুদের টিকা দেওয়া হবে। পুরো কার্যক্রম চলবে আগামী ১০ মে পর্যন্ত।


সংশ্লিষ্টরা মনে করছেন, নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণে অভিভাবকদের সচেতনতা ও অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status