|
সোনারগাঁয়ে তেলের গাড়ি ডাকাতির সূত্রে যৌথ অভিযান, সাউন্ড গ্রেনেডসহ অস্ত্র উদ্ধার
তৌরাব,সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
|
![]() সোনারগাঁয়ে তেলের গাড়ি ডাকাতির সূত্রে যৌথ অভিযান, সাউন্ড গ্রেনেডসহ অস্ত্র উদ্ধার পুলিশ সূত্রে জানা যায়, নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা এলাকা থেকে ডাকাতি হওয়া একটি তেলের গাড়ির তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। শিবপুর থেকে অভিযানের নেতৃত্ব দেন সার্কেল এসপি সালাউদ্দিন কাদের। সোনারগাঁ থানা পুলিশের সহযোগিতায় পৌরসভার লাহাপাড়া এলাকায় অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে ৫ আগস্টে পুলিশের কাছ থেকে লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে মো. আজিজুল (পিতা: নুর মোহাম্মদ), সাং—হামছাদি গ্রামের নাম উল্লেখ করেছে পুলিশ। সার্কেল এসপি সালাউদ্দিন কাদের জানান, “ডাকাতি হওয়া তেলের গাড়ির সূত্র ধরে আমরা অভিযান চালাই। অভিযানে গুরুত্বপূর্ণ কিছু অস্ত্র ও সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
