ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ এপ্রিল ২০২৬ ৭ বৈশাখ ১৪৩৩
কুড়িগ্রামে তিন সপ্তাহব্যাপী হাম রুবেলা টিকা দান ক্যাম্পেইনের উদ্বোধন
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Monday, 20 April, 2026, 6:34 PM

কুড়িগ্রামে তিন সপ্তাহব্যাপী হাম রুবেলা টিকা দান ক্যাম্পেইনের উদ্বোধন

কুড়িগ্রামে তিন সপ্তাহব্যাপী হাম রুবেলা টিকা দান ক্যাম্পেইনের উদ্বোধন

আজ ২০ এপ্রিল থেকে ১০ মে কুড়িগ্রামে তিন সপ্তাহব্যাপী হাম রুবেলা টিকা দান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে।

কুড়িগ্রাম সিভিল সার্জন আয়োজিত হাম রুবেলা টিকা দান ক্যাম্পেইন ২০২৬ শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, সিভিল সার্জন স্বপন কুমার বিশ্বাস,ড্যাব এর নেতৃবৃন্দ সহ সরকারি কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধন পূর্বে গতকাল ১৯ এপ্রিল জেলা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস কনফারেন্সে জানানো হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে কুড়িগ্রামসহ দেশব্যাপী আগামী  তিন সপ্তাহব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

 এই টিকাদান ক্যাম্পেইন কর্মসূচির আওতায় কুড়িগ্রাম জেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ২,৭১,৬৯৯ জন শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। এর মধ্যে ছেলে শিশুর সংখ্যা ১,৩৬,৭০৭ জন  এবং মেয়ে শিশুর সংখ্যা ১,৩৪,৯৯২ জন। এই টিকাদান কার্যক্রম জেলার ১০টি স্থায়ী ও ১,৮৫০টি অস্থায়ী টিকাদান কেন্দ্রের মাধ্যমে পরিচালিত হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status