ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
সন্তানের অনলাইন কার্যক্রম দেখতে পারবেন অভিভাবক, টিকটকের নতুন ফিচার চালু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 23 November, 2026, 5:46 PM

সন্তানের অনলাইন কার্যক্রম দেখতে পারবেন অভিভাবক, টিকটকের নতুন ফিচার চালু

সন্তানের অনলাইন কার্যক্রম দেখতে পারবেন অভিভাবক, টিকটকের নতুন ফিচার চালু

কিশোর-কিশোরীদের অনলাইন কার্যক্রম সম্পর্কে অভিভাবকদের আরও বিস্তারিত তথ্য দিতে ফ্যামিলি পেয়ারিং সুবিধায় নতুন পরিবর্তন এনেছে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। নতুন এ সুবিধার মাধ্যমে অভিভাবকেরা সন্তান কতক্ষণ টিকটক ব্যবহার করছে, কার সঙ্গে যোগাযোগ রাখছে, কোন ধরনের বিষয়বস্তুতে আগ্রহী এবং কী পোস্ট করছে, তা জানতে পারবেন। পাশাপাশি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশিকাও চালু করেছে প্রতিষ্ঠানটি।

রোববার (২৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিকটক এসব তথ্য জানায়।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন ফ্যামিলি পেয়ারিং সুবিধায় অভিভাবকদের জন্য একটি বিশেষ ড্যাশবোর্ড যুক্ত করা হয়েছে। এতে চারটি গুরুত্বপূর্ণ বিষয় পর্যবেক্ষণ করা যাবে।

যেসব তথ্য দেখতে পারবেন অভিভাবকেরা
নতুন ড্যাশবোর্ডের ‘স্ক্রিন টাইম’ বিভাগে সন্তান প্রতিদিন গড়ে কতক্ষণ টিকটক ব্যবহার করছে এবং সময় নিয়ন্ত্রণে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, তা দেখা যাবে।

‘কানেকশন’ বিভাগে সন্তানের অনুসারী ও অনুসরণকারীর সংখ্যা, যেসব অ্যাকাউন্টের সঙ্গে যোগাযোগ রয়েছে এবং ব্লক করা অ্যাকাউন্টের তথ্য পাওয়া যাবে।

এ ছাড়া সন্তান যেসব যাচাইকৃত নির্মাতাকে অনুসরণ করে, তাঁদের নির্বাচিত ভিডিওর নমুনা দেখতে পারবেন অভিভাবকেরা। এর মাধ্যমে সন্তানের আগ্রহের বিষয় ও অনলাইন সম্প্রদায় সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

অন্যদিকে, ‘পোস্ট’ বিভাগে সন্তান প্রতি সপ্তাহে প্রকাশ্যে যেসব পোস্ট করবে, সেগুলো এবং প্রতিটি পোস্ট কতবার দেখা হয়েছে, তা পর্যবেক্ষণ করা যাবে।

ক্ষতিকর অনুসন্ধানে সতর্কবার্তা
কিশোর-কিশোরীদের নিরাপত্তায় নতুন একটি সতর্কবার্তা ব্যবস্থা চালুরও উদ্যোগ নিয়েছে টিকটক। কোনো কিশোর-কিশোরী বারবার নিজের ক্ষতি করার সঙ্গে সম্পর্কিত শব্দ অনুসন্ধান করলে অভিভাবকদের কাছে সতর্কবার্তা পাঠানো হবে।

এ ব্যবস্থা তৈরিতে বোস্টন চিলড্রেনস হাসপাতালের ডিজিটাল ওয়েলনেস ল্যাবের বিশেষজ্ঞ এবং শিশু-কিশোরদের অনলাইন নিরাপত্তা নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা যুক্ত রয়েছেন।

শিক্ষকদের জন্য বিশেষ নির্দেশিকা
শিক্ষক ও শিক্ষার্থীদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে ‘এডুকেটরস গাইড’ নামে নতুন নির্দেশিকাও প্রকাশ করেছে টিকটক। এতে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় তথ্য, পরামর্শ ও নিরাপত্তা সরঞ্জামের বিবরণ রয়েছে। টিকটকের নিরাপত্তা কেন্দ্রে এ নির্দেশিকা পাওয়া যাবে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, কিশোর-কিশোরীদের অ্যাকাউন্টে আগে থেকেই ব্যক্তিগত অ্যাকাউন্ট, বয়স উপযোগী বিষয়বস্তু প্রদর্শন এবং দৈনিক সর্বোচ্চ ৬০ মিনিট ব্যবহারের সময়সীমাসহ বিভিন্ন নিরাপত্তাব্যবস্থা রয়েছে। নতুন উদ্যোগগুলোর মাধ্যমে অভিভাবক ও শিক্ষকদের আরও সম্পৃক্ত করে অনলাইন নিরাপত্তা জোরদার করতে চায় টিকটক।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status