ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ এপ্রিল ২০২৬ ৭ বৈশাখ ১৪৩৩
রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম রুবেলা টীকাদান ক্যাম্পেইন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 20 April, 2026, 6:32 PM

রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম রুবেলা টীকাদান ক্যাম্পেইন

রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম রুবেলা টীকাদান ক্যাম্পেইন

রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম রুবেলার টীকাদান ক্যাম্পেইন আজ শুরু হয়েছে।আজ সোমবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ টীকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসনের সংসদ সদস্যের স্থানীয় প্রতিনিধি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন (জিএস)।

রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোশতাক আহম্মেদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাব্বির আহম্মেদ সিফাত, রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সাইফুল আমিন, পরিসংখ্যানবিদ গিয়াস উদ্দিন মানিক।

ডাক্তার মোশতাক আহম্মেদ জানান উপজেলাব্যপি আমাদের মোট লক্ষ্যমাত্রা  ৪৫০৩৮, তার মধ্যে ছেলে  ২২৫২৪, মেয়ে ২২৫১৪, মোট আউটরীচ সেন্টার  ২৬৪
শিক্ষা প্রতিষ্ঠানে কেন্দ্র  ৬৬, স্থায়ী কেন্দ্র ১টি।

আমরা ইতোমধ্যে হাম রুবেলা টিকা ৩০০০০ ডোজ (১০ডোজের ভায়াল) পেয়েছি। পর্যায়ক্রমে তা প্রদান করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status