ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
আন্ডারপাস নির্মাণ
আজ থেকে ১ মাস বনানী ফ্লাইওভারে যানচলাচল বন্ধ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 7 November, 2019, 5:01 PM

আজ থেকে ১ মাস বনানী ফ্লাইওভারে যানচলাচল বন্ধ

আজ থেকে ১ মাস বনানী ফ্লাইওভারে যানচলাচল বন্ধ

শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের সামনে আন্ডারপাস নির্মাণকাজের জন্য জিল্লুর রহমান উড়াল সড়কের ইসিবি-বনানী অংশের চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। কালশী থেকে বনানী- মহাখালীগামী সব যানবাহনগুলোকে এজন্য খিলক্ষেত হয়ে ঘুরে যেতে হচ্ছে। তবে ইসিবি হয়ে উত্তরামুখী যানচলাচল চালু আছে।

আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল থেকেই ফ্লাইওভারের ওই অংশে যানবাহন চলাচল বন্ধ রাখায় ব্যাপক যানজট তৈরি হয়েছে। এ পথে বেশ কয়েকজন ট্রাফিক পুলিশ সদস্যকে যানবাহন নিয়ন্ত্রণের কাজ করতে দেখা গেছে। তার পরেও যানজট নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না।

পুলিশ জানিয়েছে, ইসিবি থেকে বনানীর দিকে আন্ডারপাস নির্মাণের জন্য ফ্লাইওভারের ওই অংশের নিচ দিয়ে বক্স বসানো হবে। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর এ কাজ করছে। এ কারণে সাময়িকভাবে ফ্লাইওভারটি বন্ধ রাখা হয়েছে। আন্ডারপাস নির্মাণ হয়ে গেলে যানচলাচলের জন্য ফ্লাইওভারের এই অংশ চালু করা হবে।

অন্যদিকে, ফ্লাইওভারের নির্মাতারা জানিয়েছেন, আগামী একমাস নির্মাণকাজের জন্য ফ্লাইওভারের ওই অংশ বন্ধ থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status