ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
নির্যাতিত সুমিকে দেশে ফেরাতে প্রয়োজন ৫ লাখ টাকা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 7 November, 2019, 4:58 PM

নির্যাতিত সুমিকে দেশে ফেরাতে প্রয়োজন ৫ লাখ টাকা

নির্যাতিত সুমিকে দেশে ফেরাতে প্রয়োজন ৫ লাখ টাকা

কিছুদিন আগে ফেসবুকে ভাইরাল হয় সৌদি আরবে নির্যাতনের শিকার হওয়া বাংলাদেশি গৃহকর্মী সুমি আক্তারের ভিডিও। যেখানে তিনি বলেন, ‘আমি মনে হয় আর বাঁচবো না, আমি মনে হয় মরেই যাব। আমি এখানে খুবই কষ্টে আছি। আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। আমি জানি না এখান থেকে কি করে রক্ষা পাব। আমার আগের বাসায় অনেক নির্যাতন করেছে।

১৫ দিন এক ঘরে আটকে রেখে নির্যাতন করেছে, কিছু খেতে দেয়নি। ওখান থেকে আরেক জায়গায় পাঠিয়েছে সেখানেও নির্যাতন করা হচ্ছে। আমাকে গরম তেল দিয়ে হাত পুড়িয়ে দেওয়া হয়েছে। আমারকে বেঁধে মারধর করা হয়েছে। আমাকে বাঁচাও। আমাকে এখান থেকে নিয়ে যাও। না হলে আমি মরেই যাব।’

সুমিকে দেশে ফেরাতে হলে তার সৌদি নিয়োগ কর্তাকে ২২ হাজার সৌদি রিয়াল (৪ লাখ ৯৫ হাজার টাকা) পরিশোধ করতে হবে। স্থানীয় পুলিশের সহায়তায় নাজরান এলাকায় অবস্থিত নিয়োগকর্তার বাড়ি থেকে সুমি আক্তারকে উদ্ধার করে একটি সেফহোমে রাখা হয়েছে।

জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের শ্রম কল্যাণ উইং সূত্রে জানা গেছে, সুমির নিয়োগকর্তার সঙ্গে কনস্যুলেটের কথা হয়েছে। নিয়োগকর্তা জানিয়েছেন সুমিকে সৌদি আরবে নিতে তার ২২ হাজার সৌদি রিয়াল খরচ হয়েছে এবং তিনি নিয়মিত সুমিকে বেতনভাতা পরিশোধ করে আসছিলেন। এই অবস্থায় নিয়োগ কর্তার দাবি সুমিকে ফেরত নিতে হলে তার ২২ হাজার সৌদি রিয়াল ফেরত দিতে হবে। নিয়োগকর্তাকে ২২ হাজার সৌদি রিয়াল এবং বিমান টিকেটের টাকা পাওয়া গেলে সুমিকে দেশে পাঠানো সম্ভব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status