ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
নকলা পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা
জাহাঙ্গীর হোসেন, শেরপুর
প্রকাশ: Tuesday, 30 June, 2026, 8:08 PM

নকলা পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা

নকলা পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা

শেরপুরের নকলা পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। 

সোমবার (২৯ জুন) সকালে পৌরসভা সভাকক্ষে ওই বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য দেন পৌর নির্বাহী কর্মকর্তা মনিরুল হাসান আজাদ।

প্রস্তাবিত বাজেটে আয় ধরা হয়েছে ৬৮ কোটি ৮১ লাখ ৮৮ হাজার ৬৮০ টাকা। ব্যয় ধরা হয়েছে ৬৪ কোটি ৩৬ লাখ ২৭ হাজার টাকা। অনুষ্ঠান শুরুতে বাজেট নিয়ে নাতিদীর্ঘ বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি ও পৌরসভার প্রশাসক মো. জাহাঙ্গীর আলম। 

পরবর্তীতে বাজেট বিষয়ে উন্মুক্ত আলোচনায় অংশ নেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক খোরশেদুর রহমান, যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মোক্তার ও আব্দুল হক তালুকদার চান মিয়া, পৌর বিএনপির সদস্য সচিব ও পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম সারোয়ার, পৌরসভার টিএলসি সদস্য ও স্থানীয় সাংবাদিকগণ। 

অনুষ্ঠানে পৌরবাসির জীবনমান উন্নয়নে দৃশ্যমান বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করায় পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলমকে ধন্যবাদ জ্ঞাপন এবং নাগরিক সুবিধা আরও বৃদ্ধি করে নকলা পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তরিত করার আহবান জানানো হয়। 

তবে ২০০১ সনে নকলা পৌরসভা ঘোষিত হওয়ার পরে থেকে অদ্যাবধি পর্যন্ত নকলা পৌরশহরে পাবলিক টয়লেট নির্মাণ না হওয়া, নিয়মিত বজ্য অপসারণ না করা, পৌরশহরের পাশে সুবর্ণখালি খাল ও বলেশ্বর নদী অবৈধ দখলদারদের কাছ থেকে মুক্ত না করা, পৌরশহরের রাস্তার দু'পাশে ব্যবসায়ীদের রাস্তাসহ ফুটপাত দখল করে যানজট সৃষ্টি, প্রায় পৌণে ৪ কোটি টাকা ব্যয়ে পৌরসভায় বিশুদ্ধ পানি সরবরাহের কাজ সম্পন্ন হওয়ার পরেও ত্রুটিযুক্ত কাজ ও পুকুরচুরির কারণে পৌরবাসি পানি না পাওয়ায় বক্তারা অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। 
 
ওইসময় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, পৌরসভার সহকারী প্রকৌশলী ফখর উদ্দিন, হিসাবরক্ষক ফেরদৌসুর রহমানসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারী, টিএলসি সদস্য, আমন্ত্রিত অতিথি এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status