ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
শ্রীবরদীতে রোহিঙ্গা নারীর নামে একই দিনে জন্ম ও মৃত্যু সনদ! চেয়ারম্যান-সচিবকে শোকজ
জোবায়ের সোহাগ, শ্রীবরদী
প্রকাশ: Saturday, 21 November, 2026, 3:18 PM

শ্রীবরদীতে রোহিঙ্গা নারীর নামে একই দিনে জন্ম ও মৃত্যু সনদ! চেয়ারম্যান-সচিবকে শোকজ

শ্রীবরদীতে রোহিঙ্গা নারীর নামে একই দিনে জন্ম ও মৃত্যু সনদ! চেয়ারম্যান-সচিবকে শোকজ

শেরপুরের শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়ন পরিষদে এক নারীর নামে একই দিনে জন্মনিবন্ধন ও মৃত্যু সনদ প্রদানের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই নারী রোহিঙ্গা নাগরিক হতে পারেন-এমন অভিযোগও উঠেছে। এই ঘটনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবকে তিন কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ মনিষা আহমেদ।
জানা যায়, পূজা রানী নামে এক নারীর নামে একই দিনে জন্ম ও মৃত্যু সনদ ইস্যু করা হয়েছে। তবে স্থানীয়দের দাবি, ওই নামে কোনো নারীকে তারা চেনেন না। এমনকি শংকর ঘোষ গ্রামে গত ২০ বছরেও কোনো সনাতন ধর্মাবলম্বী পরিবারের বসবাস ছিল না বলে জানিয়েছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মানিক উদ্দিন তালুকদার।

 সনদে ওই নারীর বাবা উত্তম চন্দ্র শীল ও মা মায়া রানীর জাতীয় পরিচয়পত্রের ঠিকানা ঢাকা জেলার কেরানীগঞ্জ উল্লেখ করা হলেও অনলাইনে যাচাই করে বরিশাল ও পটুয়াখালীর ঠিকানা পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের নামে জন্মনিবন্ধন তৈরি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। কক্সবাজারের আশ্রয়শিবির থেকে পালিয়ে আসা কিংবা দেশের বিভিন্ন স্থানে অবস্থানরত রোহিঙ্গারা মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এসব সনদ সংগ্রহ করে বাংলাদেশি পাসপোর্ট তৈরির সুযোগ পাচ্ছেন বলেও অভিযোগ করেন এলাকাবাসী। তবে এসব অভিযোগের সত্যতা এখনো তদন্তসাপেক্ষ।
ইউনিয়ন ডিজিটাল আইটি সেন্টারের উদ্যোক্তা রাজু আহমেদ বলেন, সনদটি কীভাবে তৈরি হয়েছে। তা তিনি জানেন না। তবে তাঁর কাছে মাঝে মাঝে পাসওয়ার্ড থাকে বলে জানান।

অভিযুক্ত সচিব মোঃ জাহাঙ্গীর প্রশিক্ষণে থাকায় বিষয়টি না দেখে মন্তব্য করতে রাজি হননি। চেয়ারম্যান শাহজামাল ইসলাম আশিক তাঁর সম্পৃক্ততা ও অর্থ লেনদেনের অভিযোগ অস্বীকার করে বলেন, বিষয়টি তদন্তাধীন।

শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ মনিষা আহমেদ জানান, ঘটনার পরপরই সংশ্লিষ্ট জন্ম ও মৃত্যু সনদ বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি চেয়ারম্যান ও সচিবকে তিন কর্মদিবসের মধ্যে জবাব দিতে নোটিশ দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status