ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
বেলকুচিতে এনসিপির প্রতিবাদ কর্মসূচি, হামলার বিচার দাবি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 21 November, 2026, 11:49 AM

বেলকুচিতে এনসিপির প্রতিবাদ কর্মসূচি, হামলার বিচার দাবি

বেলকুচিতে এনসিপির প্রতিবাদ কর্মসূচি, হামলার বিচার দাবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহিন সরকারের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচিতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন এনসিপি ও এর সহযোগী সংগঠনের  নেতাকর্মীরা।

শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজের পর স্থানীয় আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা। মিছিলটি শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হন তারা।

সমাবেশে বক্তারা বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনাকে নিন্দনীয় ও উদ্বেগজনক উল্লেখ করে এর প্রতিবাদ জানান। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, হামলার সঙ্গে জড়িতদের শনাক্তকরণ এবং দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি মাহিন সরকার ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফ আজিজ, বেলকুচি উপজেলা এনসিপির আহ্বায়ক ওমর ফারুক তালুকদার, জাতীয় যুবশক্তির সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মুসা হাসেমসহ স্থানীয় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিক্ষোভ থেকে হামলার ঘটনায় বিচার নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের সহিংসতা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status