ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
সেনবাগে ১ বছর ৮ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 21 November, 2026, 10:45 AM

সেনবাগে ১ বছর ৮ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সেনবাগে ১ বছর ৮ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে বিশেষ অভিযান চালিয়ে ১ বছর ৮ মাসের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত আদালতের সিআর সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে সেনবাগ থানা পুলিশ।শুক্রবার (২০ নভেম্বর) সেনবাগ থানার অফিসার ও ফোর্সের পরিচালিত বিশেষ অভিযানে পারভেজ হোসেন (২৭) নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি সেনবাগ উপজেলার ঢালুয়া গ্রামের ফয়েজ আহাম্মদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, পারভেজ হোসেনের বিরুদ্ধে আদালতের রায়ে ১ বছর ৮ মাসের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও দুই মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের নির্দেশনায় এবং সেনবাগ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামালের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। সেনবাগ থানার এএসআই (নিরস্ত্র) মোঃ সহিদুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারের পর আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানায়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status