ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
নাঃগঞ্জে ডাইং কারখানায় বিস্ফোরণ ২ শ্রমিক দগ্ধ, মালিক আটক
ইমতিয়াজ আহমেদ, নারায়ণগঞ্জ
প্রকাশ: Saturday, 21 November, 2026, 10:40 AM

নাঃগঞ্জে ডাইং কারখানায় বিস্ফোরণ ২ শ্রমিক দগ্ধ, মালিক আটক

নাঃগঞ্জে ডাইং কারখানায় বিস্ফোরণ ২ শ্রমিক দগ্ধ, মালিক আটক

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় বিকট বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে দুই শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন। তাঁদের শরীরের বড় অংশ পুড়ে গেছে। একজনের শরীরের ৮৭ শতাংশ এবং অন্যজনের ৫২ শতাংশ দগ্ধ হয়েছে। দুজনেরই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কারখানার মালিক আব্দুল বাসেত রতনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর) রাত দুইটার দিকে ফতুল্লার ইসদাইর এলাকার রতন ডাইং কারখানায় এ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকরা হলেন পাশা (৪০) ও রঞ্জিত (৪৫)।
 
স্থানীয় বাসিন্দাদের বরাতে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, রাত দুইটার দিকে হঠাৎ বিকট শব্দ শুনে আশপাশের লোকজন কারখানাটির দিকে ছুটে যান। সেখানে কারখানার ভেতরে ধোঁয়া দেখতে পান তাঁরা। পরে দগ্ধ অবস্থায় দুই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, কারখানার গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কারখানার মালিক আব্দুল বাসেত রতনকে আটক করা হয়েছে।
 
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধ অবস্থায় দুই শ্রমিককে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তাঁদের মধ্যে পাশার শরীরের ৮৭ শতাংশ এবং রঞ্জিতের ৫২ শতাংশ পুড়ে গেছে। দুজনেরই ইনহেলেশন ইনজুরি (শ্বাসনালিতে আঘাত) রয়েছে। তাঁদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা চলছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শনে গেছে। তদন্ত শেষে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status