ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
৫১তম জন্মদিনে সুস্মিতাকে বিশেষ বার্তা ললিত মোদির
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 21 November, 2026, 11:42 AM

৫১তম জন্মদিনে সুস্মিতাকে বিশেষ বার্তা ললিত মোদির

৫১তম জন্মদিনে সুস্মিতাকে বিশেষ বার্তা ললিত মোদির

সাবেক মিস ইউনিভার্স ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের ৫১তম জন্মদিন ছিল বৃহস্পতিবার (১৯ নভেম্বর)। আর সেই বিশেষ দিনেই সামাজিক মাধ্যমে অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাবেক আইপিএল চেয়ারম্যান ললিত মোদি। শুধু শুভেচ্ছা নয়, অভিনেত্রীকে নিজের ‘প্রিয় বন্ধু’ বলেও সম্বোধন করেন তিনি। 

বেশ কয়েক বছর আগে সম্পর্ক ভেঙেছে সুস্মিতা সেন ও ললিত মোদির। এখন তারা দুজনেই নিজেদের জীবনে এগিয়ে গেছেন। তবু সাবেক প্রেমিকার বিশেষ দিনে শুভেচ্ছা জানাতে ভুললেন না সাবেক আইপিএল প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি।

ললিত মোদির এই বিশেষ বার্তা সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসতেই নতুন করে চর্চায় উঠে এসেছে তাদের একসময়ের চর্চিত সম্পর্ক। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে সুস্মিতার সঙ্গে একটি ছবি শেয়ার করে নিয়েছেন ললিত মোদি। ছবির সঙ্গে জন্মদিনের শুভেচ্ছাবার্তায় সাবেক আইপিএল চেয়ারম্যান লিখেছেন— ‘আমার প্রিয় বন্ধু সুস্মিতা সেনকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। হাসিখুশি থেকো।’

‘প্রিয় বন্ধু’ সম্বোধনটি বিশেষভাবে নজর কেড়েছে ভক্ত-অনুরাগীদের। কারণ একসময় এই দুজনের সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে কম আলোচনা-সমালোচনা হয়নি। প্রেমের ঘোষণা থেকে শুরু করে বিচ্ছেদের জল্পনা— সবই ছিল সংবাদমাধ্যমের শিরোনামে।

সুস্মিতার জন্মদিনে ললিতের এই শুভেচ্ছা আসলে তাদের সম্পর্কের বর্তমান সমীকরণ নিয়েও কৌতূহল বাড়িয়েছে। যদিও দুজনের কেউ-ই নতুন করে কোনো সম্পর্কের ইঙ্গিত দেননি। ললিতের তরফে অভিনেত্রীকে বন্ধু হিসেবেই সম্বোধন করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status