ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ১ অগ্রহায়ণ ১৪৩৩
যে গ্রামের সবাই ইনস্টাগ্রাম চালায়, কথা বলে তারকাদের সঙ্গে!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 16 November, 2026, 4:56 PM

যে গ্রামের সবাই ইনস্টাগ্রাম চালায়, কথা বলে তারকাদের সঙ্গে!

যে গ্রামের সবাই ইনস্টাগ্রাম চালায়, কথা বলে তারকাদের সঙ্গে!

সাবিহা শহুরে মেয়ে। ঘটনাক্রমে গ্রামে চাচার বাড়িতে আসে বেড়ানোর জন্য। কিন্তু এসেই সে অবাক, এ গ্রামের শিশু থেকে বৃদ্ধ সকলেই ইনস্টাগ্রাম ব্যবহার করে। এমনকি গ্রামের ঝালমুড়ি বিক্রেতাও ব্যবহার করে এই সোশ্যাল মিডিয়া।



এখানেই শেষ নয়, ইনস্টাগ্রামে তারা কথা বলে বিভিন্ন তারকার সঙ্গে। যার যার পছন্দের তারকার সঙ্গে নাকি নিয়মিত চ্যাটিং হয়। কেউ কথা বলে রণবীর সিংয়ের সঙ্গে, কেউ মাধুরী দীক্ষিতের সঙ্গে। আবার কেউ ভক্ত ক্রিশ্চিয়ানো রোনালদো কিংবা আরলিং হালান্ডের, তাদের সঙ্গেও নাকি কথা হয় গ্রামের ভক্তদের!

অদ্ভুত এই গ্রাম অবশ্য বাস্তবে নয়, গল্পে। যে গল্প একটি ইউটিউব ফিল্মের। এর নাম ‘Instaগ্রাম’। মাসুদুল হাসানের ভাবনায় গল্পটি লিখেছেন সিদ্দিক আহমেদ। পরিচালনায় মোহাম্মদ মোস্তফা কামাল রাজ।

১৪ নভেম্বর ইউটিউব ফিল্মটি এসেছে সিনেমাওয়ালা চ্যানেলে। এরই মধ্যে ভিউ ছুঁয়েছে ৮০ লাখ। বোঝাই যাচ্ছে, প্রচুর দর্শক দেখছেন ইউটিউব ফিল্মটি। হাস্যরসে গল্প এগোলেও শেষে গিয়ে সমাজের মঙ্গল ও মানুষে মানুষে সৌহার্দ্যের বার্তা তুলে ধরা হয়েছে। তাই অনেকেই পছন্দ করছেন গল্পটি।
‘Instaগ্রাম’ নাটকের দৃশ্য

‘Instaগ্রাম’-এর কেন্দ্রীয় চরিত্র সালেকের ভূমিকায় আছেন খায়রুল বাসার। গ্রামের এক যুবক তিনি, সবাইকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে দেন, বিনিময়ে টাকা নেন। আবার সেই মানুষদের সঙ্গে তাদের প্রিয় তারকা হয়ে ফেইক আইডি থেকে তিনিই চ্যাটিং করেন। এই গোমর ফাঁস হয়ে যায় শহর থেকে আসা তরুণী সাবিহা তথা নাজনীন নীহার মাধ্যমে। যদিও পরে বোঝা যায়, সালেক আসলে সবার ভালোর জন্যই এ কাজটি করে।

ইউটিউব ফিল্মটিতে আরো অভিনয় করেছেন ফারুক আহমেদ, ডা. এজাজুল, ইসলাম, রোজী সিদ্দিকী, মাহমুদুল হাসান মিঠু, ইসরাত অতিথি, এমএনইউ রাজু প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status