ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ১ অগ্রহায়ণ ১৪৩৩
দীঘিনালায় স্বেচ্ছাশ্রমে নদীর ওপর সাকু নির্মাণ করল হিল ভিডিপি
মোঃ লোকমান হোসেন, দীঘিনালা
প্রকাশ: Monday, 16 November, 2026, 4:55 PM

দীঘিনালায় স্বেচ্ছাশ্রমে নদীর ওপর সাকু নির্মাণ করল হিল ভিডিপি

দীঘিনালায় স্বেচ্ছাশ্রমে নদীর ওপর সাকু নির্মাণ করল হিল ভিডিপি

খাগড়াছড়ির দীঘিনালার দুর্গম পাহাড়ি জনপদে মাইনী নদী পারাপারের দুর্ভোগ কমাতে বাঁশের সাকু নির্মাণ করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর হিল ভিডিপি সদস্যরা। স্থানীয় বাসিন্দাদের চলাচলের সুবিধার্থে স্বেচ্ছাশ্রমে এ উদ্যোগ নেওয়া হয়।

সোমবার (১৬ নভেম্বর ২০২৬) উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়নের পাকুইজ্জাছড়ি লক্ষ্মীকুমার কার্বারি পাড়ায় নদীর ওপর সাকুটি নির্মাণ করা হয়।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তাকিমুল হকের নির্দেশনায় এপিসি মো. খোরশেদ আলমের নেতৃত্বে বেতছড়ি ১, ২ ও ৩ নম্বর প্লাটুনের হিল ভিডিপি সদস্যরা এ কাজে অংশ নেন। স্থানীয় বাসিন্দারাও তাঁদের সঙ্গে নির্মাণকাজে সহযোগিতা করেন।

দীঘিনালায় স্বেচ্ছাশ্রমে নদীর ওপর সাকু নির্মাণ করল হিল ভিডিপি

দীঘিনালায় স্বেচ্ছাশ্রমে নদীর ওপর সাকু নির্মাণ করল হিল ভিডিপি

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মাইনী নদীর ওপর পারাপারের স্থায়ী ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে দুর্ভোগে ছিলেন ওই এলাকার মানুষ। বিশেষ করে বর্ষা মৌসুমে নদী পারাপারে ঝুঁকি ও ভোগান্তি বেড়ে যেত। বাঁশের সাকু নির্মাণের ফলে এখন স্থানীয়দের যাতায়াত কিছুটা সহজ হবে।

হিল ভিডিপি সদস্যরা জানান, দুর্গম এলাকার মানুষের প্রয়োজন ও দুর্ভোগ বিবেচনায় নিয়ে তাঁরা স্বেচ্ছাশ্রমে এ কাজ করেছেন। এর আগে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমেও তাঁরা অংশ নিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, দুর্গম এলাকায় যোগাযোগের সমস্যা দীর্ঘদিনের। এমন পরিস্থিতিতে হিল ভিডিপি সদস্যদের উদ্যোগে নদীর ওপর সাকু নির্মিত হওয়ায় তাঁরা উপকৃত হয়েছেন। তাঁদের এ সহযোগিতাকে স্বাগত জানান স্থানীয়রা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status