ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬ ● ৩০ কার্তিক ১৪৩৩
চুম্বন ও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়, নায়িকাদের উদ্দেশে ইনিয়ার বার্তা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 14 November, 2026, 12:20 PM

চুম্বন ও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়, নায়িকাদের উদ্দেশে ইনিয়ার বার্তা

চুম্বন ও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়, নায়িকাদের উদ্দেশে ইনিয়ার বার্তা

সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্য, চুম্বন কিংবা খোলামেলা পোশাকে অভিনয়-এসব এখন অনেক তারকা নিয়মিতই করছেন। তবে আবার কেউ কেউ অস্বস্তি প্রকাশ করেন। এবার এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী ইনিয়া।

তার মতে, কোনও অভিনয়শিল্পী সম্মতি না দিলে তাকে জোর করে কোনও দৃশ্যে অভিনয় করানো যায় না।

সম্প্রতি ‘মুভি ওয়ার্ল্ড মিডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে ইনিয়া বলেন, ‘সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্য, চুম্বন কিংবা খোলামেলা পোশাকে অভিনয় যদি অস্বস্তির হয় সেটা যথাসময়ে জানানোও শিল্পীর দায়িত্ব।’

তিনি বলেন, ‘অন্তরঙ্গ দৃশ্য, শোবার ঘরের দৃশ্য, চুম্বন কিংবা আলিঙ্গনের মতো দৃশ্যে অভিনয় করতে অস্বস্তি থাকলে শুরুতেই তা জানানো উচিত। একইভাবে খোলামেলা পোশাক পরতে না চাইলে সেটিও নির্মাতাদের স্পষ্ট করে বলতে হবে।’

অভিনেত্রীর ভাষ্য, ‘সিনেমাজগতে কেউ আমাদের কোনও কিছু করতে বাধ্য করে না। আমাদের (নায়িকা) সম্মতি ছাড়া কেউ কিছু করাতে পারে না। কোনও দৃশ্যে অভিনয় করতে অস্বস্তি হলে সেটা জানানো উচিত। প্রয়োজনে নির্মাতারা ক্যামেরার কৌশল ব্যবহার করে দৃশ্যটি ধারণ করতে পারেন।’

ইনিয়া আরও মনে করেন, কোনও বিষয়ে সম্মতি দেওয়ার পর কাজ শেষ হলে সেটি নিয়ে আপত্তি তোলার যৌক্তিকতা থাকে না। তাই নিজের সীমারেখা আগে থেকেই পরিষ্কার করা জরুরি।

সাক্ষাৎকারে নিজের বাবার দেওয়া একটি পরামর্শের কথাও জানিয়েছেন ইনিয়া। ব্যক্তিগত পরিসরের গুরুত্ব বোঝাতে তার বাবা ঘরের উদাহরণ দিতেন।

    জেন-জিদের প্লেলিস্টে হুমায়ূন আহমেদের যেসব গানজেন-জিদের প্লেলিস্টে হুমায়ূন আহমেদের যেসব গান

ইনিয়া জানান, তার বাবা সব সময় বলতেন, নিজের ঘর ব্যক্তিগত জায়গা। কেউ সেখানে ঢুকতে চাইলে দরজা খোলার সিদ্ধান্ত নিতে হবে তাকেই।

সম্প্রতি মুক্তি পেয়েছে নয়নতারা অভিনীত তামিল ফ্যান্টাসি-কমেডি সিনেমা ‘মুকুথি আম্মান ২’। ছবিটিতে অভিনয় করেছেন ইনিয়াও। ৬ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status