ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬ ● ৩০ কার্তিক ১৪৩৩
চিরিরবন্দরে নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
মোঃ লিটন ইসলাম, চিরিরবন্দর
প্রকাশ: Saturday, 14 November, 2026, 10:21 PM

চিরিরবন্দরে নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

চিরিরবন্দরে নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

দিনাজপুরের চিরিরবন্দরে পুলিশের বিশেষ অভিযানে মোঃ মোকছেদুর রহমান (৫৫) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সিট মহাদানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোঃ মোকছেদুর রহমান উপজেলার ৭ নম্বর আউলিয়াপুকুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি সিট মহাদানী গ্রামের মোঃ রাজাক সরকারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে চিরিরবন্দর থানায় দায়ের করা একটি মামলার আসামি তিনি।

মামলা নম্বর-২২, জিআর নম্বর-১৬১, তারিখ ২০ জুন ২০২৬। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০২৩)-এর ৮/৯(১), ১০ ও ১৩ ধারায় রুজু করা হয়েছে।
চিরিরবন্দর থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে আগামীকাল রোববার (১৫ নভেম্বর) আদালতে সোপর্দ করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status