|
চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১ হাজার ৭৫, কিশোর গ্যাংয়ের ৫৪৯ সদস্য আটক
মো. মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম:
|
![]() চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১ হাজার ৭৫, কিশোর গ্যাংয়ের ৫৪৯ সদস্য আটক শুক্রবার (১৩ নভেম্বর) দিনব্যাপী পরিচালিত এসব অভিযানের তথ্য শনিবার (১৪ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের পক্ষ থেকে জানানো হয়। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি ৮৫ জন, আগের মামলার আসামি ১২৪ জন, পুলিশ আইনের ৩৪ ধারায় ৫০ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১৩ জন রয়েছেন। এ ছাড়া ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৩৮ জন, গ্রেপ্তারি পরোয়ানামূলে ১৩৫ জন এবং সাজা পরোয়ানামূলে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে মাদকসংক্রান্ত মামলায় ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে মাদক বহনের অভিযোগে চারজন এবং মাদক সেবনের অভিযোগে ৫৭ জন রয়েছেন। পাশাপাশি নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক কারবারের অভিযোগে আরও ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ১২২ জনকে। অভিযানে ১১ হাজার ৩৪৬টি ইয়াবা বড়ি, ২১ কেজি ১৬০ গ্রাম গাঁজা, ৫০ বোতল স্কাফ সিরাপ, দুই বোতল বিদেশি মদ ও ১০ বোতল বিয়ার উদ্ধার করা হয়। মাদকবিরোধী কার্যক্রমে ১২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১২ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে ৩ হাজার ৩০০ টাকা। এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি মামলা করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য হিসেবে গ্রেপ্তার ৮৩ জনের মধ্যে চট্টগ্রামে ২৫ জন, কুমিল্লায় ২১, লক্ষ্মীপুরে ৯, চাঁদপুরে ১০, কক্সবাজারে ৫, ব্রাহ্মণবাড়িয়ায় ৪, নোয়াখালীতে ৩, ফেনীতে ৩, খাগড়াছড়িতে ২ এবং বান্দরবানে একজন রয়েছেন। অন্যদিকে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫৪৯ জনের মধ্যে ৩৩৮ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ২১১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলাভিত্তিক হিসাবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে সবচেয়ে বেশি আটক করা হয়েছে কুমিল্লায়। জেলাটিতে ২২৪ জনকে আটক করা হয়। এ ছাড়া চট্টগ্রামে ৭৬, লক্ষ্মীপুরে ৫৩, ফেনীতে ৫২, ব্রাহ্মণবাড়িয়ায় ৩৮, কক্সবাজারে ৩০, চাঁদপুরে ২৫, নোয়াখালীতে ২০, রাঙামাটিতে ১৩, খাগড়াছড়িতে ১০ এবং বান্দরবানে ৮ জনকে আটক করা হয়েছে। পুলিশের এ অভিযানকে অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধে বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে পরিচালনা করা হয়েছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
চিরিরবন্দরে নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ময়মনসিংহে মানববন্ধন
অনভিজ্ঞ এমডির অনিয়ম স্বেচ্ছাচারিতায় ঝুঁকির মুখে মেট্রোরেল, তদন্ত চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি
বিডিনগ সম্মলনে বক্তারা: আইপিভি৬ বাস্তবায়নে পিছিয়ে বাংলাদেশ, মাত্র ১৮ শতাংশ
