ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬ ● ৩০ কার্তিক ১৪৩৩
সাতক্ষীরা সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
প্রকাশ: Saturday, 14 November, 2026, 7:59 PM

 

সাতক্ষীরা সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি

সাতক্ষীরা সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি

সাতক্ষীরায় সীমান্ত  নিরাপত্তা নিশ্চিত করতে এবং  অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে নিয়মিত টহলও গোয়েন্দা নজরদারি  বাড়ানো হয়েছে।  বিজিবি সদর দপ্তরের নির্দেশে  প্রেস ব্রিফিংএ 
শনিবার (১৪ নভেম্বর ২০২৬) তারিখ বেলা ১১ টায়, নীল ডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবি এর অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার সহল আব্দুল্লাহ পিএসসি উপরোক্ত কথা বলেন। 
এ সময় উপস্থিত ছিলেন আর বিজি কোম্পানির অধিনায়ক লেঃ কমান্ডার মোহাম্মদ আব্দুর রউফ। 
সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় আমরা সীমান্তে নজরদারি আরও কঠোর করেছি। ঝুঁকিপূর্ণ এবং স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে সেখানে দিন-রাত বিশেষ টহল কার্যক্রম চলছে এবং গোয়েন্দা কার্যক্রমও অব্যাহত আছে। রাতে নজরদারি আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সার্চলাইট বসানোর কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর পাশাপাশি আমরা থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছি। এতে দুর্গম আর অন্ধকার এলাকাতেও কোনো সন্দেহজনক গতিবিধি দেখা দিলে আমরা দ্রুত তা শনাক্ত করতে সক্ষম হব এবং সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে পারবো।
সীমান্ত সুরক্ষায় সাংবাদিকসহ স্থানীয় মানুষের সহযোগিতা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। সীমান্ত এলাকায় সবার প্রতি আমার অনুরোধ, নিষিদ্ধ, বিতর্কিত কিংবা অপরিচিত বা সন্দেহভাজন কাউকে চলাফেরা করতে দেখলে, কেউ অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে কিংবা সন্দেহজনক কিছু চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানাবেন। আপনাদের সচেতনতা আর সহযোগিতাই সীমান্তকে আরও নিরাপদ রাখবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status