|
শেরপুরের নকলায় মহাসড়ক আইনে ৩ ব্যবসায়ীকে ৬ হাজার টাকা অর্থদন্ড
জাহাঙ্গীর হোসেন, শেরপুর
|
![]() শেরপুরের নকলায় মহাসড়ক আইনে ৩ ব্যবসায়ীকে ৬ হাজার টাকা অর্থদন্ড শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড প্রদান করেন। দন্ডিত ব্যক্তিরা হলেন পৌরসভার গড়েরগাঁও মোড় এলাকার রুবেল ফরাজী ও শহিদুল ইসলাম এবং পাঠাকাটা ইউনিয়নের পাঠাকাটা বাজারের সুজন মিয়া। অভিযানকালে সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. নাদিউর রহমান। এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং অভিযান সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে নকলা থানা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে দন্ডিত ব্যক্তিরা সড়কের পাশে গাছের গুড়ি রেখে পথচারী ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছিলেন। জনস্বার্থে মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা, জনদুর্ভোগ কমানো এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
চিরিরবন্দরে নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ময়মনসিংহে মানববন্ধন
অনভিজ্ঞ এমডির অনিয়ম স্বেচ্ছাচারিতায় ঝুঁকির মুখে মেট্রোরেল, তদন্ত চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি
বিডিনগ সম্মলনে বক্তারা: আইপিভি৬ বাস্তবায়নে পিছিয়ে বাংলাদেশ, মাত্র ১৮ শতাংশ
