|
আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহার, ফুলেল শুভেচ্ছায় সিক্ত
আলমগীর কবির, আলফাডাঙ্গা
|
![]() আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহার, ফুলেল শুভেচ্ছায় সিক্ত দলীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক অ্যাড. সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব এ.কে.এম কিবরিয়া স্বপন স্বাক্ষরিত এক চিঠিতে গত ২১ নভেম্বর ২০২৬ তারিখ থেকে তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের আদেশ দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়, খোসবুর রহমান খোকনের আবেদনের পরিপ্রেক্ষিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো। একই সঙ্গে তাকে একজন প্রাথমিক সদস্য হিসেবে দলের আদর্শ ও শৃঙ্খলা মেনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়েছে। আদেশটির অনুলিপি ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম নাছির এবং আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে পাঠানো হয়েছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
