ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
শ্রীপুরে বাড়ির গেটে কাফনে মোড়ানো পুতুল, আতঙ্কে এলাকাবাসী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 22 November, 2026, 9:11 PM

শ্রীপুরে বাড়ির গেটে কাফনে মোড়ানো পুতুল, আতঙ্কে এলাকাবাসী

শ্রীপুরে বাড়ির গেটে কাফনে মোড়ানো পুতুল, আতঙ্কে এলাকাবাসী

গাজীপুরের শ্রীপুরে একটি বাড়ির প্রধান ফটকের সামনে কাফনের কাপড়ে মোড়ানো পুতুল, বেলগাছের কাঁটা ও বিভিন্ন সামগ্রী রেখে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অজ্ঞাত ব্যক্তিরা রাতের কোনো একসময় এসব রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।

রোববার (২২ নভেম্বর) সকালে উপজেলার মাওনা ইউনিয়নের শিরিষগুড়ি গ্রামের আলী হোসেনের বাড়ির সামনে ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির গেট খুলতে গিয়ে আলী হোসেন দেখতে পান, ফটকের সামনে সাদা রঙ বা ময়দা-আটা জাতীয় কোনো পদার্থ দিয়ে বড় একটি বৃত্ত আঁকা হয়েছে। এর ভেতরে যোগচিহ্নের মতো দাগের ওপর খড় দিয়ে তৈরি একটি পুতুল রাখা।
পুতুলটিকে সাদা কাপড়ে মোড়ানো ছিল। এর বুকে গাঁথা ছিল বেশ কয়েকটি বেলগাছের কাঁটা। কাপড়ের বিভিন্ন অংশে লাল রঙও দেখা যায়।

পুতুলটির এক হাত ও এক পা বাঁধা অবস্থায় ছিল। পাশে পাওয়া যায় গোলাপজলের বোতল, আগরবাতির প্যাকেট ও মোমবাতি। আগরবাতি জ্বালানোর আলামত হিসেবে ছাইও পড়ে থাকতে দেখা গেছে।

বাড়ির মালিক আলী হোসেন বলেন, সকালে ফজরের নামাজ শেষে গেট খুলে তিনি অস্বাভাবিক এ দৃশ্য দেখতে পান। তিনি ও তার স্ত্রী ওই বাড়িতে বসবাস করেন। কারও সঙ্গে তার কোনো বিরোধ নেই বলেও দাবি করেন তিনি।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে সকাল থেকেই বাড়িটির সামনে উৎসুক মানুষের ভিড় জমে। অনেকে ঘটনাস্থলে গিয়ে পুতুলটি দেখেন এবং মোবাইল ফোনে ছবি তোলেন। অস্বাভাবিক এই ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে নানা ধরনের আলোচনা ও আতঙ্ক দেখা দিয়েছে।

স্থানীয়দের কেউ কেউ ঘটনাটিকে তন্ত্র-মন্ত্র বা তথাকথিত ‘কালো জাদু’র সঙ্গে সম্পৃক্ত বলে মনে করছেন। আবার অনেকে বলছেন, ভয় দেখানো কিংবা আতঙ্ক সৃষ্টি করতেই কেউ পরিকল্পিতভাবে এসব রেখে যেতে পারে। তবে এর প্রকৃত উদ্দেশ্য কী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আলী হোসেনের প্রতিবেশী স্বাস্থ্যকর্মী রুহুল আমিন জানান, আলী হোসেন তাকে ডেকে নিয়ে ঘটনাটি দেখিয়েছেন। তার জানা মতে, ওই এলাকায় আগে এমন ঘটনা ঘটেনি।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ফিরে এলে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা যাবে। ঘটনাটি কে বা কারা ঘটিয়েছে এবং এর পেছনে কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা তদন্তের পরই স্পষ্ট হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status