ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 28 June, 2026, 8:56 PM

বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা

বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা

রাজশাহীর বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগী দেখার অভিযোগে আলমগীর নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে লাইসেন্স ছাড়াই ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার দায়ে সাফল্য ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৮ জুন) বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করেন বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁঞা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সাফল্য ডায়াগনস্টিক সেন্টারে আলমগীর নামে এক ব্যক্তি নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন—এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। 

বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আব্দুল্লাহর প্রসিকিউশনের ভিত্তিতে এবং অভিযুক্তের স্বীকারোক্তির পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত তাকে মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ অনুযায়ী ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ সময় আরও দেখা যায়, সাফল্য ডায়াগনস্টিক সেন্টার কোনো বৈধ অনুমতি বা লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছিল। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং অবৈধ চিকিৎসা কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status