|
ঘরে-বাইরে ও অনলাইনে নারীর নিরাপত্তা নিশ্চিতের আহ্বান, ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত
মোঃ মামুন অর-রশীদ,ঠাকুরগাঁও
|
|
ঘরে-বাইরে ও অনলাইনে নারীর নিরাপত্তা নিশ্চিতের আহ্বান, ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত মঙ্গলবার (২৫ নভেম্বর) সামাজিক কল্যাণ সংস্থা (এসকেএস)-এর আয়োজনে এবং দুর্বার নেটওয়ার্ক, ঠাকুরগাঁও জেলা ও নারীপক্ষের উদ্যোগে সারা দেশের মতো ঠাকুরগাঁওয়েও দিবসটি উদযাপন করা হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল “ঘরে-বাইরে অনলাইনে, নারীর নিরাপত্তা সবখানে”। দিবসটি উপলক্ষে র্যালি, লিফলেট বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালিতে এলাকার নারী-পুরুষসহ প্রায় ২০০ জন অংশগ্রহণ করেন। র্যালিটি সালন্দর ইউনিয়ন পরিষদ থেকে শুরু হয়ে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়ক প্রদক্ষিণ করে এসকেএসের প্রধান কার্যালয়ে গিয়ে শেষ হয়। তারা আরও বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে। পাশাপাশি নারীর প্রতি সহিংসতার ঘটনায় সামাজিক প্রতিরোধ, আইনের যথাযথ প্রয়োগ এবং নির্যাতনের শিকার নারীদের ন্যায়বিচার ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা জরুরি। বক্তারা নারী ও কন্যাশিশুর জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে রিট
ঘরে-বাইরে ও অনলাইনে নারীর নিরাপত্তা নিশ্চিতের আহ্বান, ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত
পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির ঘোষণার পরেও আন্দোলনে কারা?
আগরতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা, সীমান্তে বিএনপির বিক্ষোভ
