|
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
|
![]() ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব সাইফুর রহমান রানা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল ও সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও ব্যবসায়ী প্রতিনিধিরা। সাইফুর রহমান রানা বলেন, অগ্নিকাণ্ডের পর বিষয়টি প্রধানমন্ত্রীর দপ্তরের নজরে আনার পরই এই সহায়তার ব্যবস্থা করা হয়। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন। সহায়তা পেয়ে ব্যবসায়ীরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ক্ষতির তুলনায় অর্থের পরিমাণ কম হলেও এই সহযোগিতা তাঁদের নতুন করে ঘুরে দাঁড়াতে সাহস জোগাবে। উল্লেখ্য, গত ৫ জুন ভূরুঙ্গামারী বাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে যায়। এর আগে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ, ঢেউটিন ও শুকনো খাবারসহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছিল। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
করমুক্ত আয়সীমা চার লাখ টাকা, ব্যাংক হিসাব খুলতে টিআইএন লাগবে না
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
পাইকগাছায় বিদ্যুতের'ভয়াবহ লোডশেডিং এ জনজীবন বিপর্যস্ত
শ্রেণিকক্ষ সংকটে ভাংগা চোরা টিনের ঘরে পাঠদান, দুর্ভোগে কাটীপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
দুধকুমারের পানি বাড়ায় প্লাবিত নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা
