|
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট পাস
নতুন সময় প্রতিবেদক
|
![]() সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট পাস আজ মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে কণ্ঠভোটে এটি পাস হয়েছে, যা আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে। আগামী অর্থবছরের বাজেটের ৬ লাখ ৫ হাজার ৭৪০ কোটি টাকা ব্যয় হবে পরিচালনখাতে এবং ৩ লাখ ১৬ হাজার ৭৫ কোটি টাকা ব্যয় হবে উন্নয়ন কর্মকাণ্ডে। তবে পরিচালন ব্যয়ের ভেতরে সবচেয়ে বড় চাপ তৈরি করেছে ঋণের সুদ। এছাড়া নতুন অর্থবছর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর মূল বেতন দেওয়া হবে। ফলে বেতন-ভাতা ও পেনশনখাতেও বাড়তি চাপ সৃষ্টি হবে। আগামী অর্থবছরের জন্য অনুদানসহ মোট আয় ধরা হয়েছে ৭ লাখ ১ হাজার ১৫০ কোটি টাকা। এর মধ্যে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা রাজস্ব আয়। সরকারের মোট আয়ের ৮৬.১ শতাংশই আসবে এনবিআরের কর রাজস্ব থেকে। করবহির্ভূত অন্যান্য উৎস থেকে আসবে ৯.৪ শতাংশ। অর্থাৎ বাজেটের সাফল্য অনেকটাই নির্ভর করছে সরকার নির্ধারিত কর আদায়ের লক্ষ্য অর্জন করতে পারে কি না, তার ওপর। সরকারের আয় ও ব্যয়ের মধ্যে ঘাটতি হচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
