ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
সঙ্গীকে অন্য পুরুষের সঙ্গে দেখে রক্তক্ষয়ী সংঘর্ষ (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 7 November, 2019, 5:03 PM

সঙ্গীকে অন্য পুরুষের সঙ্গে দেখে রক্তক্ষয়ী সংঘর্ষ (ভিডিও)

সঙ্গীকে অন্য পুরুষের সঙ্গে দেখে রক্তক্ষয়ী সংঘর্ষ (ভিডিও)

খাবারের খোঁজে বাইরে বের হয়েছিল স্বামী। খানিকবাদে বাড়ি ফিরে অন্য পুরুষের সঙ্গে স্ত্রীকে দেখে মাথা গরম হয়ে যায় তার। এরপর স্ত্রী তাকে ছেড়ে ওই পুরুষের সঙ্গে চলে যেতে চায়।

তা দেখে স্বামী এবার অন্য পুরুষের সঙ্গে মারামারি শুরু করে দেয়। একপর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষ বেঁধে যায়। ঘটনাটি ঘটেছে পেঙ্গুইনদের মধ্যে।

নিজের সঙ্গিনীকে অন্য পুরুষের সঙ্গে দেখে মারামারি করছে ‘স্বামী’ পেঙ্গুইন। সেই ঘটনার ভিডিও গত মঙ্গলবার নিজেদের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছে ‘ন্যাট জিও চ্যানেল’। তার পরই ভাইরাল হয়ে গেছে ভিডিওটি।

ভিডিওটি ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের অ্যানিম্যাল ফাইট নাইট অনুষ্ঠানের একটি অংশ। সেই ভিডিওতে দেখা যায়, সঙ্গিনীকে নিয়ে দুই পুরুষ পেঙ্গুইনকে মারামারি করছে। সেই মারামারিতে দু’জনের গা দিয়েই রক্ত ঝরছে।

জানা গেছে, স্বামীর কাছে বন্ধু পেঙ্গুইন মারামারিতে হেরে যাওয়ার পর আবারো স্বামীর কাছেই ফিরে যায় স্ত্রী পেঙ্গুইন।




পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status