ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
ভেনেজুয়েলার ভূমিকম্পে স্ত্রী ও দুই সন্তানকে হারালেন আর্জেন্টাইন ফুটবলার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 29 June, 2026, 3:32 PM

ভেনেজুয়েলার ভূমিকম্পে স্ত্রী ও দুই সন্তানকে হারালেন আর্জেন্টাইন ফুটবলার

ভেনেজুয়েলার ভূমিকম্পে স্ত্রী ও দুই সন্তানকে হারালেন আর্জেন্টাইন ফুটবলার

ভেনেজুয়েলায় সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পে আর্জেন্টাইন ডিফেন্ডার লুকাস ত্রেহোর স্ত্রী ও দুই সন্তানের মৃত্যু হয়েছে। দেশটির শীর্ষ লিগের ক্লাব দেপোর্তিভো লা গুয়াইরা এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

ক্লাবের জানানো তথ্যমতে, ত্রেহো’র স্ত্রী ইয়ানিনা মারানেলা এবং তাদের সন্তান অ্যারন ও আইনহোয়া ত্রেহো ইয়ারাকুই অঞ্চলে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে প্রাণ হারান। ভূমিকম্পে তাদের আবাসিক ভবনটি ধসে পড়ার পর পরিবারটিকে নিখোঁজ ঘোষণা করা হয়েছিল। পরে উদ্ধারকারীরা তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
 
প্রতিবেদন অনুসারে, ঘটনার সময় লুকাস ত্রেহো পরিবারের সঙ্গে ছিলেন না। আসন্ন ম্যাচের প্রস্তুতির জন্য তিনি তার ক্লাবের সঙ্গে রাজধানী কারাকাসে অবস্থান করছিলেন।
 
এক শোকবার্তায় দেপোর্তিভো লা গুয়াইরা বলেছে, লুকাসের স্ত্রী এবং সন্তানদের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। তাদের আত্মার শান্তি কামনা করছি এবং লুকাস ও তার স্বজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি।
 
ত্রেহোর পরিবার উপকূলীয় এলাকা প্লায়া গ্রান্দেতে বসবাস করছিল, যা জোড়া ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি। সেখানে তাদের আবাসিক ভবনটি সম্পূর্ণ ধসে পড়ে। 

পরিবারের সদস্য, স্থানীয় স্বেচ্ছাসেবক ও উদ্ধারকর্মীদের সহায়তায় স্ত্রী-সন্তানদের খুঁজে পেতে মরিয়া চেষ্টা চালিয়েছিলেন ত্রেহো।
 
মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় লেখেন, প্লায়া গ্রান্দেতে আমাদের ভবনটি ধসে পড়েছে। আমার পরিবারের কোনো খোঁজ পাচ্ছি না। দয়া করে তাদের জন্য প্রার্থনা করুন এবং কেউ তাদের দেখে থাকলে এই বার্তাটি ছড়িয়ে দিন। আমি বিশ্বাস করতে চাই, তারা তখন সেখানে ছিল না।
 
জাতিসংঘের প্রাথমিক হিসাব অনুযায়ী, ২৪ জুনের এই জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলায় প্রায় ৬৭ লাখ ৬০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন। এতে প্রায় এক হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং এখনও কয়েক হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।
 
সূত্র: এনডিটিভি

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status