|
হামের উপসর্গ নিয়ে আরো ২ শিশুর মৃত্যু, শনাক্ত ১১৪
নতুন সময় প্রতিবেদক
|
![]() হামের উপসর্গ নিয়ে আরো ২ শিশুর মৃত্যু, শনাক্ত ১১৪ এ নিয়ে ১৫ মার্চ থেকে মঙ্গলবার (২৯ জুন) পর্যন্ত দেশে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৩ জনের। এ ছাড়া হামের লক্ষণ নিয়ে ৬২৫ জন মারা গেছে বলে তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার (২৯ জুন) অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, সারাদেশে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২৬৯ জন মারা গেছে ঢাকা বিভাগে। এছাড়া রাজশাহী বিভাগে ৮৮, সিলেটে ৮০, চট্টগ্রামে ৫১, বরিশালে ৩৯, ময়মনসিংহে ৬২, খুলনায় ২৮ এবং রংপুরে ৮ জন মারা গেছে। এদিকে গেল ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার একই সময় পর্যন্ত) হামের লক্ষণ নিয়ে ৮৮৬ জন হাসপাতালে এসেছে। এর মধ্যে ৮২১ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩০৪ জন, রাজশাহীতে ২৪, সিলেটে ৫৪, চট্টগ্রামে ১৯০, বরিশালে ১৩২, ময়মনসিংহে ৪৬, খুলনায় ৬৩, রংপুরে ৮ জন রয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট রোগী ভর্তির হয়েছে ৮৪ হাজার ৬২৭ জন; যার মধ্যে ৮০ হাজার ৯৭৪ জন এরইমধ্যে ছাড়া পেয়েছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
