ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
মির্জা ফখরুলের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 1 October, 2019, 3:55 PM

মির্জা ফখরুলের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মির্জা ফখরুলের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

আট দিনের নিউইয়র্ক সফর শেষে দেশে ফিরেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার রংপুরে নির্বাচনী প্রচারণা চালানোর সময় আহত হন মির্জা ফখরুল। বিষয়টি জানতে পেরে আজ ভোরে দেশে ফিরেই বিএনপি মহাসচিবের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে যাওয়া এক মন্ত্রী জানান, ভোর ছয়টার কিছু আগে প্রধানমন্ত্রীকে বহনকারি বিমানটি অবতরণ করে। বিমান থেকে নেমে আসার কিছুক্ষণ পরেই প্রধানমন্ত্রী জানতে চান, মির্জা ফখরুলের অবস্থা এখন কেমন? তিনি কি সুস্থ আছেন?

প্রসঙ্গত যে, রাজনৈতিক প্রতিপক্ষ হলেও প্রধানমন্ত্রী বরাবরই মির্জা ফখরুলকে স্নেহের চোখে দেখেন। এর আগেও বেশ কয়েকবার প্রধানমন্ত্রী মির্জা ফখরুলের অসুস্থতার খবর শুনে তাকে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছিলেন। এমনকি তার চিকিৎসার সমস্ত দায়িত্বও তিনি নিতে চেয়েছিলেন।

উল্লেখ্য, গতকাল সোমবার রংপুরের পায়রা চত্বরে পথসভা থেকে ট্রাকযোগে শাপলা চত্বরের পথসভার দিকে যাচ্ছিলেন মির্জা ফখরুল। এ সময় তাকে বহনকরী ট্রাকটি হঠাৎ হার্ডব্রেক করলে তিনি পড়ে যান। আহত অবস্থায় তাকে প্রাইম মেডিকেল হসপিটালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা জানান, তার সুগারের মাত্রা কমে গিয়েছিল। শারীরিকভাবে দুর্বল থাকায় তিনি পড়ে গিয়েছিলেন। তার বাম হাতের তালু বেশ খানিকটা কেটে গেছে। এছাড়া শরীরের বেশ কয়েকটি স্থানে জখমও হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status