ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
ক্যাসিনো সেলিমের কললিস্টেও মডেল-নায়িকারা!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 1 October, 2019, 3:50 PM

ক্যাসিনো সেলিমের কললিস্টেও মডেল-নায়িকারা!

ক্যাসিনো সেলিমের কললিস্টেও মডেল-নায়িকারা!

অনলাইনে ক্যাসিনো ব্যবসার মূলহোতা সেলিম প্রধানের আরেক বাসায় অভিযান শুরু করেছে র‍্যাব। সোমবার রাতে রাজধানীর বনানীতে সেলিম প্রধানের অপর একটি বাসা ঘিরে রাখে র‍্যাব। আজ মঙ্গলবার দুপুরে সেখানে অভিযান শুরু করে।

সেলিম প্রধানের দেয়া তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চলছে বলে জানান র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান।

এর আগে গুলশান-২ এর ১১/এ রোডে সেলিম প্রধানের বাসা থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ, নগদ টাকা ও বিদেশি মুদ্রা জব্দ করে র‍্যাব। সোমবার রাত সাড়ে ৯টায় গুলশানে সেলিম প্রধানের বাসায় অভিযান শুরু করে র‌্যাব।

সোমবার দুপুরে থাই এয়ারওয়েজের টিজি-৩২২ নম্বর ফ্লাইটটি ছাড়ার আগমুহূর্তে সেলিম প্রধানকে আটক করা হয়। তিনি বাংলাদেশে অনলাইনে ক্যাসিনো ব্যবসায়ের মূলহোতা বলে জানায় র‌্যাব।

জানা যায়, সেলিম অনলাইন ক্যাসিনো জুয়ার সঙ্গে জড়িত। তিনি ক্যাসিনোর অর্জিত আয় বিদেশে পাচার করে আসছিলেন।

কয়েকটি সূত্র জানায়, অনলাইনে ক্যাসিনো কেলেঙ্কারিতে আটক সেলিম প্রধান বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ ছিলেন। তারেকের বিভিন্ন পার্টিতে তরুণী সরবরাহের কাজ করতেন সেলিম। দেশের শীর্ষ স্থানীয় মডেল নায়িকাদের সঙ্গে তার উঠাবসা ছিল। এরমধ্যে অনেক পরিচিত মুখ রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেসব নাম উঠে এসেছে, আইনশৃঙ্খলা বাহিনী এখনি নাম প্রকাশ করতে চাচ্ছে না।

রাজধানীর বিভিন্ন স্পা ও বিউটি পার্লার যেখানে ভিআইপিদের আসা-যাওয়া রয়েছে সেগুলোতে মেয়ে সরবরাহের কাজ করতেন সেলিম। সেই মেয়েরা ভিআইপিদের বিনোদন দেয়ার কাজ করতেন। সিলেট থেকে অবৈধভাবে পাথর নিষ্কাশনের কাজ করতেন তিনি। ভারত থেকে বাংলাদেশে গরু পাচারেও ভূমিকা ছিল তার। এসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবে র‌্যাব। অপরাধ জগতের অগনিত শাখা প্রশাখায় তার চলন ছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status